বিশেষ প্রতিবেদন:
বাংলাদেশে প্রথমবারের মতো “Digital Missing Child Alert System (DMCA)” চালুর উদ্যোগ নিয়ে Jahed Ahmed। তাঁর প্রতিষ্ঠিত iSafe BD এমন একটি জাতীয় নিরাপত্তা নেটওয়ার্ক তৈরি করছে, যেখানে দেশের বহুল ব্যবহৃত অ্যাপগুলোর মাধ্যমে হারিয়ে যাওয়া শিশুর তথ্য কয়েক সেকেন্ডেই মানুষের কাছে পৌঁছে যাবে। বর্তমানে শিশু হারানোর ঘটনা বাড়লেও দ্রুত জাতীয় পর্যায়ে সতর্কবার্তা পাঠানোর মতো Amber Alert বা Cell Broadcast সিস্টেম এখনও চালু হয়নি। এই বাস্তব সংকট দূর করতে Jahed Ahmed এমন একটি ডিজিটাল সমাধানের প্রস্তাব দিয়েছেন, যা নতুন কোনো অ্যাপ ইনস্টল না করেই কোটি মানুষের ফোনে জরুরি Missing Child Alert পাঠাতে সক্ষম।
iSafe BD-এর পরিকল্পনা অনুযায়ী bKash, Nagad, GP App, Banglalink App, BDApps, 10 Minute Schoolসহ দেশের উচ্চ-ব্যবহারকারী অ্যাপগুলো এই নেটওয়ার্কের অংশ হবে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলেই iSafe BD-এর “Verified Alert Panel” থেকে API-এর মাধ্যমে এসব অ্যাপে Push Notification পাঠানো হবে। এদিকে Sylhet Division-এ ৬০ দিনের একটি পাইলট পরিচালনার প্রস্তুতি চলছে। Sylhet Police-এর সহযোগিতায় প্রথম পর্যায়ে ২–৩টি বড় কোম্পানিতে Missing Child Alert ফিচার ইন্টিগ্রেট করা হবে এবং ৫–১০টি টেস্ট নোটিফিকেশন চালানো হবে।
Jahed Ahmed
জানিয়েছেন,
“আমাদের লক্ষ্য স্পষ্ট—২০২৬ সালের মধ্যেই বাংলাদেশজুড়ে Missing Child Alert Network চালু করা। একটি শিশুও হারিয়ে গেলে যেন সঙ্গে সঙ্গে সবাই সতর্ক হতে পারে।”এই উদ্যোগটি দ্রুত বাস্তবায়নযোগ্য, কম খরচে কার্যকর এবং দেশের ডিজিটাল নিরাপত্তা। কাঠামোকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে এটি Cell Broadcast প্রযুক্তি চালুর ভিত্তি তৈরি করবে বলেও তারা মনে করছেন।
iSafe BD-এর এই উদ্যোগ সফল হলে শিশু উদ্ধার হারের উন্নতি এবং জনসচেতনতার বিস্তারে নতুন দিগন্ত খুলে যাবে—এমনটাই আশা করা হচ্ছে।
https://slotbet.online/