স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রনালেয়র উপ-সচিব পদে দায়িত্ব পেলেন মো: আবদুল খালেক। গত ২৭ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় উনি-২ শাখা কর্তৃক প্রজ্ঞাপনে এই দায়িত্ব প্রদান করা হয়।
প্রজ্ঞাপনমূলে সদ্য পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ [উপসচিব (ক্যাডার বহির্ভূত)]-কে তাঁদের মন্ত্রণালয়/বিভাগে দায়িত্ব প্রদান করা হয়।
মো: আবদুল খালেক (১১২৬৬) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, মো: নজরুল ইসলাম (১১২৭৬) জনপ্রশাসন মন্ত্রণালয়, মিজ শিরীন সুলতানা (১১৩০৩) সমাজকল্যাণ মন্ত্রণালয়, মো: ফরহাদ মিঞা (১১৩১৬), রেলপথ মন্ত্রণালয়, এস.এম. মাহবুবুল হক (১১৩২৪), প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, মুঃ গোলাম মোস্তফা (১১৩২৮) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
https://slotbet.online/