• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

উপ-সচিব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের দায়িত্বে আবদুল খালেক

Reporter Name / ১৯৫ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল খালেক। গেল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব থেকে পদোন্নতি দিয়ে তাকে উপসচিব করা হয়। পরে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে দপ্তর বণ্টন করা হয়।

মো: আবদুল খালেক ইতোপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ব্যাক্তিগত কর্মকর্তা, পরে সহকারী সচিব হিসেবে অর্থ, পরিকল্পনা, শিক্ষা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। এরপর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সর্বশেষ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

 

মো. আবদুল খালেক, উপসচিব পদে পদোন্নতি পাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন কর্মকর্তা ও কর্মচারী সম্মিলিত পরিষদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।

এদিন উপসচিব হিসেবে মো. নজরুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়, শিরীন সুলতানাকে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মো. ফরহাদ মিঞাকে রেলপথ মন্ত্রণালয়, এস.এম মাহবুবুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মু. গোলাম মোস্তফাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/