রিয়াজুল ইসলাম বাচ্চু, ঢাকা থেকে:

বিএনপি কেন্দ্রীয় নেতা মোঃ মাহবুবুল হক নান্নু’র চিকিৎসার খোঁজ খবর নিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম খলিলুর রহমান । তিনি ঢাকাস্থ মনোয়ারা হাসপাতালে গিয়ে জননেতা নান্নু মিয়ার শারীরিক ও চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক নেতা উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রদল নেতা মো: আমিনুল ইসলাম, ঝালকাঠি জেলা ছাত্রদলের নেতা মেহেদী হাসান মুরাদ, কুয়াকাটা মাল্টিমিডিয়ার অভিনেতা মোঃ রেজাউল করিম ও মোঃ বাদল, ধানসিঁড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাবুল, জেলা ছাত্রদলের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাওন সিকদার, বিএনপি কর্মী হুমায়ূন কবির, শামীম হোসেন রকি এবং মহিউদ্দিন প্রমুখ।
https://slotbet.online/