• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠি-১ আসনে মহিলা কোটায় বিএনপির মনোনয়ন পেতে পারেন মমতাজ বেগম নয়ন 

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

 

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ (রাজাপুর – কাঠালিয়া) সংসদীয় আসনে সাবেক ছাত্রদল নেত্রী মমতাজ বেগম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মহিলা কোটায় বিএনপির মনোনয়ন পেতে পারেন মমতাজ বেগম নয়ন । এ

বিষয়টি বিএনপির কেন্দ্রীয় কমিটির একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মহিলা কোটায় পর্যাপ্ত প্রার্থী পূরনের জন্য মহিলা সংসদ সদস্য প্রার্থী অপ্রতুল রয়েছে। এদিক বিবেচনা করে ঝালকাঠি-১ আসনে মমতাজ বেগম নয়নকে মনোনয়ন দিতে পারে বলে আভাস পাওয়া গেছে।

মহিলা কোটায় তিনি মনোনয়ন পেতে পারেন বলে সূত্র জানিয়েছে। তবে জোটকে আসনটি ছেড়ে দিলে পরিস্থিতি পাল্টে যেতে পারে।

ইতিমধ্যেই মমতাজ বেগম নয়ন তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর বরিশালবাসীর জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ঝালকাঠি -১ (রাজাপুর – কাঠালিয়া) আসনে মনোনয়ন প্রার্থী জনপ্রিয় ব্যক্তিত্ব মমতাজ বেগম তার নির্বাচনী এলাকায় জনমত গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ করেছেন তার নির্বাচনী এলাকায় । এসময় তার সাথে রাজাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্র দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবী, সাবেক সহ সভাপতি জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স কল্যান সমিতি ঢাকা, নির্বাহী সদস্য জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ ঢাকা, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় দেশি – বিদেশী অসংখ্য স্বর্ণপদক প্রাপ্ত, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় রয়েছেন মমতাজ বেগম।

তিনি ২০০৫ সালে জাতীয় সংসদ নির্বাচনেও সংরক্ষিত নারী আসন থেকে ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। মমতাজ বেগম এক বিরল সমাজ সেবকের প্রতিকৃতির সাদা মনের মানুষ। বরিশালে বিমান বন্দর স্থাপন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাওয়া পদ্মাসেতু বাস্তবায়নে আন্দোলনের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য সহ বহু সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ডে নারী সমাজের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে তাঁর উন্নয়নমুখী তৎপরতা চোখে পড়ার মত।

একটি সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল সমাজ ও জাতিগঠনে নারী সমাজের সার্বিক উন্নয়নে নিজেকে আমৃত্যু সম্পৃক্ত রাখাই তার জীবনের মহান ব্রত বলে তিনি জানান। মমতাজ বেগম বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন কররার লক্ষ্যে আমরা রাজাপুর-কাঠালিয়াবাসীর ঘরে ঘরে যাবো এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করবো। আমি আশাবাদী জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করে সকলের ঐক্য প্রচেষ্টায় এ আসনটি পুনরুদ্ধার করে আমরা বিএনপিকে উপহার দিতে পারবো। তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, যিনি ধানের শীষ প্রতীক পাবেন আমরা তার পক্ষে কাজ করবো ইনশাআল্লাহ। আগামীতে বিএনপি ক্ষমতায় গিয়ে দেশ সুখী সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/