ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনী রাজারহাট উপজেলায় ভোটের আমেজ তৈরি হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার চাকিরপশার ইউনিয়নে জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ২৫ নভেম্বর রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নে আমতলী বাজার মাঠে তাঁতীদলের এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৬ কুড়িগ্রাম-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের পদপ্রার্থী আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। রাজারহাট উপজেলা তাঁতীদলের সভাপতি সাজু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি আনিছুর রহমান আনিচ,
বিশেষ অতিথি জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান আতা। বংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক,মাহামুদুল হাসান আল-মারজান, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাইদুল ইসলাম,যুগ্ম আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ব্যাপারী। চাকিরপশার ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রাজু আহমেদ ও সদস্য সচিব মোঃ হান্নান হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ আবু হানিফ প্রমুখ।
https://slotbet.online/