• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আজ শ্রমিক নেতা দিদারুল হকের দশম মৃত্যুবার্ষিকী

Reporter Name / ১০৮ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

আজ শ্রমিক নেতা দিদারুল হকের দশম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও তার কবরে পুষ্পর্পণ করেন, গণতান্ত্রিক ফ্রন্ট,বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি যশোর জেলা ও অভয়নগর থানা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পুষ্পর্পণ শেষে দাঁড়িয়ে ১ মিনিট শোক নীরবতা পালন ও শপথ পাঠ করা হয়।

এছাড়া আগামীকাল দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এক বিশাল শোক সভা আগামীকাল বিকাল তিনটায় নোয়াপাড়া বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে। সভাটি সভাপতিত্ব করবেন বাহারুল ইসলাম (বাহার), সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ শাহ আলম ভূঁইয়া, প্রধান বক্তা হিসেবে থাকবেন চৌধুরী আশিকুল আলম এবং বক্তা হিসেবে থাকবেন প্রকাশ দত্ত। আশা করি আপনারা সকলে দলে দলে যোগ দিয়ে শোক সভাকে সফল্যমুন্ডিত করে তুলবেন।

মরহুম দিদারুল হক ছিলেন বারবার নির্বাচিত কার্পেটিং জুট মিলের নেতা, গণতান্ত্রিক ফন্টের যশোর জেলা সাবেক সভাপতি, ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ, নৌযান ফেডারেশনের অন্যতম নেতা। তিনি নোয়াপাড়া নৌ বন্দরের দায়িত্বে ছিলেন। তিনি রাজনৈতিক সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও তিনি নোয়াপাড়া বাজার কমিটির ও একজন সদস্য ছিলেন। তিনি তার সকল দায়িত্ব সততা, নিষ্ঠা ও সুনামের সাথে পালন করে গিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে আজ কোরআন খতম ও মসজিদে-মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবার ও সংগঠনের নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দিদারুল হকের জন্য দোয়া চেয়েছেন ।

এছাড়া পরিবার ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় দোয়া ও মিলাদ-মাহফিলের সাথে সাথে অসহায় দরিদ্রের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/