• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

পদোন্নতি প্রক্রিয়া দ্রুত সম্পন্নের আশ্বাস দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা

Reporter Name / ১৭৯ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

অদ্য ১৭-১১-২০২৫ তারিখ রোজ সোমবার সকাল ১০:৪৫ মিনিটের সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো: ফিরোজ সরকার স্যারের সাথে দেখা করে, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদ হতে সহকারী সচিব পদে পদোন্নতির প্রস্তাব পিএসসিতে প্রেরণ করায় অতিরিক্ত সচিব জনাব মো: ফিরোজ সরকার স্যারকে কৃজ্ঞতাসহ ধন্যবাদ জানানে হয়। একই সাথে ফিরোজ স্যারের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মহোদয়কে কৃতজ্ঞতাসহ ধন্যবাদ জানানো হয়।

অতঃপর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উনি অধিশাখা) মিঞা মোহাম্মদ আশরাফ রেজা ফরিদী মহোদয়ের সাথে নেতৃবৃন্দ সাক্ষাৎ করে সহকারী সচিব হতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব হতে উপসচিব পদে পদোন্নতির বিষয়টি স্থগিত থাকায় সংশ্লিষ্ট নেতৃবৃন্দ দ্রুত পদোন্নতির অনুরোধ করেন। আলোচনান্তে তিনি নেতৃবৃন্দের কথা ধৈর্যসহকারে শোনেন এবং দ্রুত পদোন্নতির বিষয়গুলো নিষ্পত্তি হবে বলে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন: বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জনাব মো: আবদুল খালেক। এছাড়াও সর্ব জনাব মো: নজরুল ইসলাম, হাবিবুর রহমান, গোলাম মোস্তফা, কামাল, সেলিনা আক্তার, শামিম আহসান, হুমায়ুন কবির, কবির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বাংলাদশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি জনাব মাহে আলম, মহাসচিব মোহা: সালাহউদ্দীন, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মো: হান্নান সরদার, আবদুল কালাম, আ: হাই হাবিব প্রমুখ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন। আলোচনাকালে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ এর শতাধিক কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/