রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: কেন্দ্রীয় নেতৃবৃন্দের বরিশাল বিভাগ পর্যায়ে সাংগঠনিক সফর কমিটি হাল নাগাদ ও পরিচিতি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইলিয়াস সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপা’র কোষাধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আমিনুর রসুল, বরিশাল বিভাগের সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদার, সমাজসেবক আল আমিন বাকলাই, এবং মিজানুর রহমান মুবিন, এডভোকেট মুশফিকুর রহমান বাবু,প্রশান্ত দাস হরি, জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন প্রমুখ।
সভায় বাপার লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচি নিয়ে আলোকপাত করা হয়। পরিবেশ দূষণের হাত থেকে নদী রক্ষা বিষয়ে আলোচনা করা হয়।
https://slotbet.online/