• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ *হজ ক্যাম্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান* ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা

ঝালকাঠির গাভা রামচন্দ্রপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ 

Reporter Name / ১৫৬ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

 

 

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলার ঐতিহ্যবাহী ১নং গাভা রামচন্দ্রপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এনামুল হক জহিরুল এর বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়নের বেরমহল গ্রামের মৃত সুবাহান হাওলাদারের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪৫) ও তার শ্বশুরের কাছ থেকে বিভিন্ন সময়ে মোট ৭৩ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ইউপি সদস্য জহিরুলের বিরুদ্ধে। এর মধ্যে শহিদুল ইসলামের কাছ থেকে ৩৭ হাজার এবং তার শ্বশুরের কাছ থেকে ৩৬ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

 

শহিদুল ইসলাম জানান, “গত আওয়ামী লীগ সরকারের আমলে জহিরুল মেম্বার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাদের কাছ থেকে এই অর্থ আদায় করেন। পরে টাকা ফেরত চাইলে তিনি আমাকে হত্যার হুমকি দেন এবং ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন।”

 

স্থানীয়রা আরও অভিযোগ করেন, ইউপি সদস্য জহিরুল আওয়ামী লীগের নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন। সরকারি দান, অনুদান ও বিভিন্ন প্রকল্পের সুযোগ দেখিয়ে অনেকের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। এমনকি তার নামে বিস্ফোরক মামলাও চলমান রয়েছে বলে জানা গেছে।

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ এনামুল হক জহিরুল বলেন,“আমার বিরুদ্ধে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অপপ্রচার চালানো হচ্ছে। আমি যদি কারও কাছ থেকে টাকা নিয়ে থাকি, তার প্রমাণ দিতে পারলে আমি তার সর্বোচ্চ শাস্তি মাথা পেতে নেব।”

তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো প্রমাণ বা ব্যাখ্যা পাওয়া যায়নি।

 

ভুক্তভোগী শহিদুল ইসলাম বলেন, “আমি স্থানীয় প্রশাসনের কাছে বিচার চাই। যাতে ভবিষ্যতে কেউ জনগণের প্রতিনিধির নাম ভাঙিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে।”

 

স্থানীয় জনগণও প্রশাসনের কাছে জরুরি তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়নটি দীর্ঘদিন ধরে সামাজিক সম্প্রীতি, কৃষি ঐতিহ্য ও শিক্ষার জন্য পরিচিত। এ ইউনিয়নের মানুষ অতীতে বিভিন্ন সময় স্বাধীনতা যুদ্ধ, গ্রামীণ উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

স্থানীয়রা সবসময় চান তাদের নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সেবক হয়ে কাজ করবেন — অন্যায়ের প্রতীক হয়ে নয়।

 

কিন্তু সাম্প্রতিক ঘটনাটি সাধারণ মানুষের মনে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দিয়েছে। তারা আশা করছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/