• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠি-২ আসনে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত ব্যারিস্টার গোলাম জাকারিয়া 

Reporter Name / ৪৪৫ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ গোলাম জাকারিয়া । তিনি ঝালকাঠি শহরসহ পাড়া মহল্লায়, গ্রামগঞ্জে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ৩১ দফার বার্তা জনগণের দুয়ারে পৌঁছে দেয়ার লক্ষ্যে এলাকায় এলাকায় উঠান বৈঠক, সভা সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। জনসংযোগকালে তিনি বলেন, ধানের শীষ প্রতীক দল থেকে যিনি বরাদ্দ পাবেন তার পক্ষে আমরা সবাই মিলে কাজ করবো। আমাদের মূল লক্ষ্য ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করে দলকে ক্ষমতায় অধিষ্ঠিত করা। ব্যারিস্টার গোলাম জাকারিয়া বিলেত থেকে বার এট ল ডিগ্রি অর্জন করে দেশে ফিরে দেশসেবায় নিয়োজিত হয়েছেন। অত্যন্ত বিচক্ষণ, মেধাবী ও দক্ষ রাজনৈতিক ব্যক্তি গোলাম জাকারিয়া ইতিমধ্যে জনগনের মন জয় করেছেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের দোগলচিরা গ্রামের ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জলিল উদ্দিন হাওলাদার স্বনামধন্য একজন আইনজীবী এবং তাঁর মাতা একজন স্বনামধন্য স্কুল শিক্ষিকা ও শিক্ষানুরাগী। তিনি মার্জিত ও উচ্চ শিক্ষিত পরিবারে বেড়ে উঠেছেন। জননেতা হিসেবে চলন বলনে তিনি সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছেন। ব্যারিস্টার জাকারিয়া ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ২০২৫ সালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

রজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ পীযূষ কান্তি মন্ডল বলেন, ব্যারিস্টার জাকারিয়া সাহেব একজন বিচক্ষণ, দক্ষ ও অভিজ্ঞ লোক। তিনি এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি। নবগ্রাম ইউনিয়নের দোগলচিরা গ্রামের বাসিন্দা আল আমীন বলেন, ব্যারিস্টার জাকারিয়া অত্যন্ত দক্ষ ও সৎ লোক। তাঁর মধ্যে বলিষ্ঠ নেতৃত্বের গুণাবলী বিদ্যমান রয়েছে। তিনি সৎ ও সাদা মনের মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/