• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে ডিবির অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ তিনজন ব্যবসায়ী আটক   

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত নবগ্রাম ও পৌরসভার বিকনা এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

 

ডিবি সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নবগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় একজন নারী মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাছিমা বেগম (৫৪)-কে আটক করা হয়। পরে তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে বাদামী টেপে মোড়ানো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে নাছিমা বেগম জানায়, তার আরও দুই সহযোগী বিকনা এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে রাত ৯টার দিকে ডিবির দল রুবেল তালুকদারের ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী ছখিনা বেগম (৪০) ও বিলাশ (৩০) পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। পরে ঘরের আলনার নিচ থেকে কালো রঙের ট্রাভেল ব্যাগে মোড়ানো আরও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়। দুই দফা অভিযানে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

 

ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ সেলিম উদ্দিন জানান, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় স্যারের দিক নির্দেশনায় ঝালকাঠি জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। এরই ধারাবাহিকতায় বুধবার (২৯ অক্টোবর) নবগ্ৰাম ও পৌরসভার বিকনায় পৃথক দুই অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছি।

মামলা প্রক্রিয়াধীন। ভবিষ্যতে মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।”#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/