• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন

Reporter Name / ১৪৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

 

 

আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ

 

জীবননগর পৌরসভায় বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

 

২০ (অক্টোবর )সোমবার পৌর বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এ উদ্বোধন অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, জীবননগর পৌর বিএনপি’র সভাপতি শাহজাহান কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলু।

 

বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউদ্দিন শফি, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন ঠান্ডু।

 

এছাড়া উপস্থিত ছিলেন জীবননগর পৌর যুবদলের আহ্বায়ক হযরত আলী সরদার, সদস্যসচিব মনিরব হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরসাফ হোসেন, সদস্যসচিব সুমন বিশ্বাস, কৃষক দলের আহ্বায়ক ইউনুচ আলী, সদস্যসচিব নাজমুল সবুর, মৎস্যজীবী দলের সভাপতি জাহিদ হোসেন,প্রমুখ।

 

 

 

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। সুশৃঙ্খল দেশটাকে আবারো বিশৃঙ্খল সৃষ্টি করতে না পারে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী। দলকে সুসংগঠিত করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি মন্তব্য করেন। সামনেই নির্বাচন ঐক্যবদ্ধ থেকে যেকোনো মূল্যে মাহমুদ হাসান খান বাবুকে ভোটে বিজয়ী করতে হবে। সে ক্ষেত্রে সাধারণ মানুষকে ভালোবাসা ও আন্তরিকতা দিয়ে কাছে টানতে হবে। এসময়, স্বতঃস্ফূর্তভাবে জীবননগর পৌরসভার ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে  ফরম বিতরণ করা হয় এবং পুরাতন সদস্যদের নবায়নের কার্যক্রম শুরু করা হয়।

 

বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ভর্তির ফরম কার্যক্রম অনুষ্ঠানে সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/