• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

দুর্নীতির বরপুত্র মঞ্জুর আলী (পর্ব -৩)

Reporter Name / ১৮৬ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

 

পাঁচ শতাংশ হারে ঘুষ নিয়ে ১১২২ কোটি টাকা বরাদ্দ

# আত্নীয় স্বজনদের দিয়েছেন নিয়োগ

# বদলি বানিজ্য

# পি আর এল যেয়েও ব্যাকডেটে ফাইল স্বাক্ষর

 

বিশেষ প্রতিনিধি:

মঞ্জুর আলীর অনিয়ম ও দুর্নীতির নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম ও দ্বিতীয় পর্ব প্রকাশের পর এলজিইডিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের মুখে মুখে মঞ্জুর আলীর দুর্নীতির গল্প। ভুক্তভোগী অনেকে নতুন নতুন তথ্য দিয়ে সহায়তা করেন প্রতিবেদককে।

পি আর এল যেয়েও ব্যাকডেটে ফাইল স্বাক্ষর করছেন। পাঁচ শতাংশ হারে ঘুষ নিয়ে প্রকল্পের একবছরের বরাদ্দের অনুমোদন দিয়েছেন একসাথে। আত্নীয় স্বজনদের চাকরি দিয়েছেন বিভিন্ন প্রকল্পে। বদলি বাণিজ্যের অভিযোগ ৫ আগস্টের পর থেকে। এবিষয়ে অভিযোগ গঠন করে শুনানিতে ডেকে ছিল দুদক।

৫% ঘুষ নিয়ে ১১২২ কোটি টাকা বরাদ্দ:

RUTDP’র সদ্য সাবেক প্রকল্প পরিচালক মোঃ মঞ্জুর আলী। গত ১১ অক্টোবর তার পি আর এল যাওয়ার দিন অতিরিক্ত প্রধান প্রকৌশলীর পদোন্নতি পান,বিদায়ের দিনে তৃতীয় গ্রেড। গ্রেড পাওয়ার তদবিরে গত ১১ অক্টোবর রাত পর্যন্ত মন্ত্রনালয়ে থাকার কারনে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা নিতে পারেননি তিনি।

একটি নির্ভরযোগ্য সূত্র জানায় আর ইউ পিডি পি’র সদ্যসাবেক প্রকল্পে পরিচালক মোঃ মঞ্জুর আলী গত ১৪ ও ১৫ অক্টোবর রাত নটা পর্যন্ত এলজিইডির প্রধান ভবনের চার তলায় সেমিনার হলের নির্জনে বসে ব্যাকডেটেড বহু ফাইল স্বাক্ষর করেন। সূত্র আরো জানায় তিনি পি আর এল যাওয়ার আগে ৬৯ পৌরসভা ও সিটি কর্পোরেশনে ১১২২ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন এবং ওই বরাদ্দের অনুকুলে ৫% হারে ঘুষ নিয়েছেন। বরাদ্দ পাওয়া অনেক পৌরসভা ও সিটি কর্পোরেশন টেন্ডার করেছেন কোন কোনটি টেন্ডার অনুমোদনের অপেক্ষায় আছে প্রায়২০টি টেন্ডারের ইভ্যালুয়েশন চলছে

নোয়া দেওয়া হয়েছে প্রায় ২৫ টি টেন্ডার।

বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভায় বরাদ্দের ক্ষেত্রেও ব্যাপক তারতম্য লক্ষ্য করা যায়। মোঃ মঞ্জুর আলীর নিজ জেলা দিনাজপুর সদর পৌরসভায় বরাদ্দ দিয়েছেন প্রায় ৫৮ কোটি টাকা এই লটের সর্বোচ্চ বরাদ্দ দিনাজপুর সদর পৌরসভায়। বগুড়া সদর পৌরসভায় বরাদ্দ দিয়েছেন ৫২ কোটি টাকা। একটি ছোট্ট পৌরসভা নরসিংদী জেলার মাধবদী পৌরসভায় বরাদ্দ দিয়েছেন প্রায় ৪৬ কোটি টাকা। নাম প্রকাশ না করার শর্তে ঐ প্রকল্পের একজন কর্মকর্তা জানান বছর তিনেক আগে এমজিএসপি’র ডিপিডি থাকাকালীন সময় মঞ্জুর আলী মাধবদী পৌরসভার মেয়রের নিকট থেকে তিন কোটি টাকা ঘুষ নিয়েছিলেন বড় একটি বরাদ্দ দেবেন বলে কিন্তু তত্কালীন পিডি তাতে রাজি নাথাকায় সম্ভব হয়নি বিষয়টি নিয়ে অনেক দেন দরবার হয। RUTDP অনুমোদনের পর মঞ্জুর আলী মাধবদী পৌরসভায় ছপ্পর ভরে ৪৬ কোটি টাকা বরাদ্দ দেন। সূত্র জানায় নিয়োগের তোয়াক্কা না করে এক বছরের বরাদ্দ একবারে দিয়েছেন এবং মোটা অংকের বরাদ্দের পিছনে রয়েছে মোটা অংকের ঘুষ বাণিজ্য। মঞ্জুর আলী খুবই দেশপ্রেমিক ও রাজনিতিপ্রেমিক এর প্রমান তিনি তার নিজ জেলার সব পৌরসভায় পর্যাপ্ত বরাদ্দ দিয়েছেন। বিদায় বেলায় তার জন্মস্থান বিরল পৌরসভায় বরাদ্দ দিয়েছেন সাড়ে ১১ কোটি টাকা,বিরগঞ্জ পৌরসভায় সাড়ে ৭ কোটি ও বিরামপুর পৌরসভায় প্রায় সাড়ে১২ কোটি টাকা। বিএনপির প্রতি ভালোবাসার স্বাক্ষর রেখেছেন বগুড়া সদর পৌরসভায় ৫২ কোটি টাকা বরাদ্দ দিয়ে। সূত্র জানায় চট্টগ্রামের জনৈক ঠিকাদারের সাথে রয়েছে তার লেন দেনের দহরম মহরম সম্পর্ক তার কারনে এবং ভাল পার্সেন্টেন্স নিয়ে চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ পৌরসভায় বরাদ্দের পরিমাণ অনেক বেশি দিয়েছেন। যেমন মিরেশ্বরাই পৌরসভায় পৌনে ২০ কোটি, পটিয়ায় সাড়ে ১৬ কোটি, নোয়াখালী সদর সাড়ে ২১ কোটি, সাতকানিয়া সাড়ে ৮ কোটি, চকোরিয়ায় ১১ কোটি ৩০ লাখ, কক্সবাজার পৌরসভায় সাড়ে ২৯ কোটি,ফেনী প্রায় ২৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। একটি বিশ্বস্ত সূত্র জানায় প্রকল্পের অধীন ৮১ টি পৌরসভা ও ৬ টি সিটি কর্পোরেশন এর মধ্যে যাদের সাথে দরদাম ফয়সালা হয় সেই ৬৯ টি পৌরসভা ও সিটি কর্পোরেশনে বরাদ্দ দিয়েছেন বাকি ১৮ টি পৌরসভা ও সিটি কর্পোরেশন পিডির প্রস্তাবে রাজি না হওয়ায় বরাদ্দ পায়নি তারা। সূত্র আরো জানায় উত্তর বঙ্গের সকল পৌরসভায় পর্যাপ্ত বরাদ্দ দিয়েছেন তিনি।

৫ আগস্ট ২৪ এলজিইডির ঘটনার প্রেক্ষাপট ও‌ বদলি বানিজ্য: ৫ আগস্ট ২০২৪ যেটা ৩৬ আগস্ট নামে খ্যাত। ৫ আগস্ট পরবর্তী প্রায় এক সপ্তাহ এলজিইডি ভবন ছিল উত্তাল আওয়ামী লীগ বিশ্বাসী প্রধান প্রকৌশলী মোঃ আলী আক্তার হোসেন সহ অন্যান্যরা অফিসে আসা বন্ধ করে। তথ্যানুসন্ধানে জানা যায় মঞ্জুর আলী এই সুযোগ কাজে লাগিয়ে বি এমন পি মনা তৃতীয় ও চতুর্থ শ্রেনীর কিছু কর্মচারীদের হাত করে তাদের মাধ্যমে বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের কর্মকর্তাদের টার্গেট করে। তাদের লেলিয়ে দিয়ে পরে মঞ্জুর আলী তার ২/১ জন বন্ধু সহ সেখানে হাজির হয়ে মিচ্যুয়াল করে বিনিময়ে মোটা অংকের টাকা নেয় ,কিছু টাকা আন্দোলন নারীদের দিয়ে বাকি টাকা তিনি নিতেন। ঐ দল ভুক্ত একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রথমে আলী আক্তারকে ভয় ভিত্তি দেখিয়ে অফিসে আসতে নিষেধ করে। কয়েকদিন পর আলী আক্তারকে অভয় দিয়ে অফিসে আসার সুযোগ করে দেয় বিনিময়ে একচেটিয়া বদলি বানিজ্য নিয়ন্ত্রনে নেন মঞ্জুর আলী। তার এক নিকট আত্মীয় ও কয়েক জন অনুগত দের দিয়ে বদলি বানিজ্য শুরু করেন সমস্ত দেশের এলজিইডির উপজেলা প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীর দফতরে কর্মরত উপজেলা প্রকৌশলী, সহকারী উপজেলা প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী,হিসাব রক্ষক সহ বিভিন্ন পদের কয়েকশ বদলি করান এবং পদ বিশেষ পাঁচ লাখ থেকে বিশ লাখ হারে ঘুষ নিতেন। এই ধারাবাহিকতা চলে প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়ার সময় পর্যন্ত। সূত্র জানায় জনৈক অতিরিক্ত প্রধান প্রকৌশলীর উপর মঞ্জুর আলীর চরম ক্ষোভ ছিল। ক্ষোভের কারণ হিসাবে জানা যায় আর্থিক বিষয় মনোমালিন্য। এর বহিঃপ্রকাশ হিসেবে তার ইন্ধনে কয়েকজন কর্মচারী ঐ কর্মকর্তাকে লাঞ্চিত করে।

সূত্র জানায় দিনাজপুর ও এর আশপাশের পৌরসভায় কনসালটেন্ট ও আউটসোর্সিং খাতের জনবলের সিংহভাগ তার আত্মীয়স্বজনকে নিয়োগ দিয়েছেন। এই প্রতিবেদক তার মোঃ মঞ্জুর আলীর মন্তব্য জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/