• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

লক্ষ্মীপুরে মামলার বাদীকে হত্যার চেষ্টায়, থানা মামলা

Reporter Name / ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদে ও ঢাকা জজকোর্টের মামলা তুলে না নেয়ায় আসামীগন বাদীকে শারীরিক নির্যাতন ও হত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন ভুক্তভোগী।

গত সোমবার (৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর টু রামগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার বাসু বাজারের দক্ষিণ পাশে প্রায় দু”শত বা তিনশত গজ দূরে হাসন্দী গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এই নিয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা হয়েছে।

 

নার্গিস আক্তার ও মামলা সূত্রে জানাযায়, প্রায় দেড় বছর আগে আমার স্বামী আরিফ হোসেনকে আমার আত্মীয় স্বজন থেকে হাওলাত করে কয়েক লক্ষ টাকা নিয়ে দিয়েছি। সেই ব্যবসা করে আত্মীয় স্বজনদের টাকা দিয়ে দিবে, কিন্তু টাকা না দিয়ে আমাকে মারধর করে। এর পরে স্থানীয় সন্ত্রাসী ইসমাইলকে দিয়ে আমাকে বাড়ি থেকে বাহির করে দেয়।

 

এ ঘটনায় আমি ঢাকা জজকোর্টে ন্যায় বিচারের জন্য মামলা করি। বেশ কয়েক মাস পরে আমার স্বামীর এলাকার কিছু লোক বলছে। গ্রাম্যআদালতে চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করার জন্য । তখন তোমার যেই সমস্যা সমাধান হয়ে যাবে।

এর পরে আমি উত্তর হামছাদী ইউনিয়ন পরিষদে একটি লিখিত অভিযোগ করি। যাহার মামলার নং-১৪১/২৫ যখনই চেয়ারম্যান সালিশ বৈঠকের তারিখ দিয়েছে, পরে চেয়ারম্যানসহ স্হানীয়রা আমার কাগজপত্র দেখে ও দুই পক্ষের কথা শুনে প্রমাণিত হয়, আমি টাকা পাওয়াটা সঠিক। তখন চেয়ারম্যান তাকে সময় দিয়েছে আমার টাকা দেওয়ার জন্য, কিন্তু আরিফ হোসেন টাকা না দিয়ে চেয়ারম্যানের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তখন চেয়ারম্যান বলছে আমরা আগামী সাপ্তাহে লিখিত প্রতিবেদন দিয়ে দিবো। তখন আপনি আদালতে ন্যায় বিচারের জন্য মামলা করতে পারবেন।

 

আমি ইউনিয়ন পরিষদে ০৬/১০/২০২৫ইং তারিখে আসি এবং প্রতিবেদন নিয়ে বাসু বাজার থেকে একটি সিএনজি করে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হই। বাজার থেকে প্রায় দু’শ বা তিন’শ গজ দূরে আসলে আমার শশুর শাহাবুদ্দিন সিএনজি দাঁড় করে আমাকে বলে মা তুমি নামো তোমার সাথে কথা বলবো,তখন আমি মনে মনে ভাবছি আমার’তো বাবা নাই, তিনি’তো আমার বাবা। এসময় আমার শশুর আমাকে সিএনজি থেকে হাত ধরে নামিয়েছে। তখন আমার শশুর সিএনজি ড্রাইভারকে বলে, ড্রাইভার আপনি চলে যান। সিএনজি চলে গেল,যখন সিএনজি প্রায় অনেক দূরে চলে গেল,তখন দেখি ইসমাইল সুপারির বাগিচা থেকে এসে আমার মুখ চেপে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে এমনই সময় দেখি আরিফসহ ৪/৫ জন দৌড়ে এসে আমাকে মারধর,গলায় ওড়না প্যাচাইয়া শ্বাসরুদ্ধ করে হত্যা চেষ্টা করে। ইসমাইল আমার মাথা লক্ষ্য করে কাঠের টুকরো দিয়ে আগাত করে। সেই কাঠের টুকরোর আঘাত আমার কোমড়ে মারাত্মক হাঁড় ভাঙ্গা জখম হয়। বেগে থাকা নগদ ১৫২০০ টাকা নিয়ে যায় তারা। আমার কানের স্বর্নের দুল,গলার স্বর্নের চেইন ও শরীরের জামাকাপড় ছিঁড়িয়াসহ বিভিন্ন স্থানে শারীরিক জখম করেছে তারা।আমার শোক চিৎকারে লোকজন ও হঠাৎ করে একটি গাড়ি লাইটের আলো দেখে তারা পালিয়ে যায়।

 

তখন পাকা রাস্তার পাশে পড়ে হাত দিয়ে ইশারায় দিলে সিএনজি দাঁড়ায়। তখন ড্রাইভার আমাকে ধরে সিএনজিতে উঠিয়েছে, কে যেন বলছে এরে হাসপাতালে নিয়ে যান। আর কিছু বলতে পারবো না। হাসপাতালে আসার পরে আমি লোক একজনকে দিয়ে আমার বোনকে ফোন করাই, পরে আমার ভাগিনা আসে।

 

আমি লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে ৪দিন চিকিৎসায় ছিলাম। চিকিৎসা নেওয়ার পর আমি ন্যায় বিচারের জন্য গত ১১/১০/২০২৫ইং তারিখে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা দাখিল করি।

 

আমার মা-বাবা নাই, আমার কি অপরাধ ছিল? তারা আমাকে কেন হত্যা করার চেষ্টায় করেছে? ন্যায় বিচার চাওয়া কি আমার অপরাধ? আদালতে মামলা দেওয়া কি আমার অপরাধ? তাহলে কি বিচার পাবো না? আমাকে কি তারা বাঁচতে দিবে না?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/