• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

চট্রগ্রাম গণপূর্তে ১৫ কোটির কাজে ৩০ লাখ ঘুস!

Reporter Name / ১৫৬ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার :-

 

চট্টগ্রাম গণপূর্ত বিভাগের ১৫ কোটি টাকা মুল্যের একটি কাজের রেট সিডিউল একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ফাঁস করে দিয়ে ৩০ লাখ টাকা ঘুস গ্রহনের অভিযোগ পাওয়া গেছে।

আর এই অপকর্মটি করেছেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ।

সুত্র মতে রাঙ্গামাটি তথ্য কেন্দ্রের নির্মাণ কাজের টেন্ডারে এই দুর্নীতি করা হয়েছে।

গোপন চুক্তির মাধ্যমে কাজটি NATIONAL DEVELOPMENT ENGINEERS LTD. কে পাইয়ে দেবার জন্য এই কাজের রেট সিডিউলটি কেবলমাত্র তাদেরকেই জানিয়ে দেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ। তাকে এ কাজে সহযোগিতা করেন নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমা। তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ এর সাথে কথা বলতে বলেন।

উল্লেখ্য যে এই দরপত্রে মোট ৫ টি সিডিউল জমা পড়েছে। কিন্তু কাজ পেতে যাচ্ছে NATIONAL DEVELOPMENT ENGINEERS LTD.। এ বিষয়ে স্থানীয় ঠিকাদাররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা এই দরপত্র বাতিল করে নতুনভাবে স্বচ্ছতার সাথে দরপত্র আহবানের দাবী তুলেছেন।

একইসাথে দুর্নীতিবাজ অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ ও নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমার অপসারণ দাবী করেছেন।

এ বিষয়ে অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আবু হানিফ এর সাথে কথা বলার চেষ্টা করেও তার নাগাল পাওয়া যায়নি।

ক্ষুব্ধ ঠিকাদাররা এ বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব ও প্রধান প্রকৌশলীর পদক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/