• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

রাজারহাটে প্রশাসনের সহায়তায় স্বস্তির পরশ বইলো ৭৬ পরিবারে 

Reporter Name / ১০৩ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:

 

সাম্প্রতিক কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তিস্তার হড়কা বন্যায় দিশেহারা হয়ে পড়া ৭৬ পরিবারের মুখে অবশেষে ফুটেছে স্বস্তির হাসি।

 

বৃহস্পতিবার ৯ অক্টোবর দুপুরে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াশাম এলাকায় ভাঙন সহ বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৬ টি পরিবারের হাতে ত্রাণ ও নগদ সহায়তা তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।

 

ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং প্রতিটি পরিবারকে নগদ এক হাজার ৫০০ করে টাকা দেওয়া হয়। সম্প্রতি তিস্তার ভাঙনে কয়েকটি পরিবার বসতভিটা, আবাদি জমি ও সম্পদ হারিয়ে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি সেবার উদ্যোগ নেওয়া হয়।

 

ত্রাণ বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল ইমরান বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় থাকবে প্রশাসন। পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে,প্রয়োজনে আরও সহায়তা পৌঁছে দেওয়া হবে।

 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল আলম বলেন,তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের কাজ চলমান। পাশাপাশি মাদক,নারী নির্যাতন,জুয়া ও সামাজিক অপরাধ দমনে সবাইকে সচেতন থাকতে হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, আইসিটি কর্মকর্তা মোঃ রেজাউল করিম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক

মোঃ আনিছুর রহমান লিটনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

 

ত্রাণ সহায়তা হাতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/