• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলায় লোক সংস্কৃতি চর্চায় জহিরগীতি’র অবিচ্ছিন্ন অংশ বাউল ছালমা  পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল  কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ঝালকাঠি বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মালদ্বীপে এসএসপি’র উদ্যোগে প্রবাসী সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেকের সফল অভিযান: সৌদি আরবগামী যাত্রীর লাগেজ থেকে ৪,৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

রাজারহাটে নিম্ন আয়ের হিন্দু পরিবারদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ 

Reporter Name / ৬৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

আসন্ন শারদীয় দূর্গাউৎসব উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর ইউনিয়নের নিম্ন আয়ের হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ধুতি বিতরণ করেছেন মানবতার প্রতীক হিসেবে পরিচিত রাজারহাট উপজেলার বাসিন্দা রহিম বাদশা।

 

সোমবার ২২ সেপ্টেম্বর গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় এসব উপহার। গভীর রাতে বাড়ির দরজায় কড়া নাড়লে ঘরের ভেতর থেকে প্রশ্ন আসে, কে?’ উত্তরে যখন রহিম বাদশা জানান আমি এসেছি,তখন খুশি মনে দরজা খুলে দেয় পরিবারগুলো। এরপর তাদের হাতে শাড়ি, লুঙ্গি, ধুতি তুলে দেন রহিম বাদশা।

 

এসময় তিনি বলেন, আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আমার এলাকার খেটে খাওয়া দিনমজুর, চাষি, জেলে, কামার-কুমারসহ সকল শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে সহযোগিতা করার।

 

উপহার পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পরিবারগুলো রহিম বাদশার প্রতি দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, পূজোয় নতুন কাপড় কেনার সামর্থ্য ছিল না, রহিম বাদশার উপহার তাদের মুখে হাসি ফুটিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/