• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রাজারহাট সদ্য যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ১৮৫ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

 

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২২ সেপ্টেম্বর বিকেলে রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের নবাগত শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সংগঠনটির উপজেলা শাখার সভাপতি খাজা মঈন উদ্দিন কুটিয়াল সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারী গোলজার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী। তিনি নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের দায়িত্ব কেবল পাঠ্য পড়ানো নয়, বরং সমাজ ও আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দিন, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, সিনিয়র সভাপতি মাষ্টার মোঃ রুহুল আমীন, উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপদেষ্টা এডভোকেট আহাম্মদ আলী, জেলা সেক্রেটারী ইমরান বিন সোলায়মান, উপজেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রহিম এবং ওলামা বিভাগের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম।

 

অনুষ্ঠানে অতিথিরা নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে শিক্ষাকে কেবল পেশা নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে সমাজের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এছাড়া, শিক্ষক সমাজে একতা ও পেশাগত সততা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা শেয়ার করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সংবর্ধনা ও উপহার হিসেবে বিভিন্ন শিক্ষা সামগ্রী গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/