• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম জেলা বনাম নোয়াখালী—জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে উত্তেজনার লড়াই ১০ সেপ্টেম্বর।

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ শহিদুল ইসলাম

বিশেষ প্রতিনিধিঃ

 

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আর্থিক পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হওয়া জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর অংশ হিসেবে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে

 

বহুল প্রতীক্ষিত শহীদ ওয়াসিম জোনের খেলা। আগামী ১০ সেপ্টেম্বর বুধবার বিকেল ৩টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এ ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম জেলা দল মুখোমুখি হবে নোয়াখালী জেলা দলের। পরবর্তী হোম

 

-অ্যাওয়ে ম্যাচ এই জোনে অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে। আয়োজকরা বলছেন, জাতীয় ফুটবলের এই আয়োজন তরুণ প্রজন্মকে মাঠমুখী করে ফুটবলের নবজাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এই খেলা উপলক্ষে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হয়।,সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন

 

(সিডিএফএ)-এর সভাপতি শহিদুল ইসলাম।,সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন—সিডিএফএ সহ-সভাপতি নজরুল ইসলাম লেদু,সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আব্দুল বারী,সিডিএফএ সাধারণ সম্পাদক আ.ন.ম. ওয়াহিদ দুলাল

 

চট্টগ্রাম জেলা দলের ম্যানেজার মো. সরওয়ার আলম চৌধুরী মনি। সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মাকসুদুর রহমান বুলবুল, আবু সৈয়দ, ইয়াছিন আরাফাত পাবলু, সাইফুল আলম, মো. সালাউদ্দিন জাহেদ, আলী আহসান রাজু ও মো. জাফর।

 

এছাড়া চট্টগ্রামের বিভিন্ন ফুটবল একাডেমির প্রতিনিধি ও সংগঠকরাও বক্তব্য রাখেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—মোহরা ফুটবল একাডেমি : মো. লোকমান হাকিম,চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার : মো. নাহিদ মুরাদ মুন্না,এ প্লাস ফুটবল একাডেমি : মো. আনোয়ার হোসেন,ডায়নামিক ফুটবল একাডেমি : হায়দার কবির প্রিন্স,

 

কোয়াইশ এস্পায়ার ফুটবল একাডেমি : আহমেদ উল্লাহ চৌধুরী,ফাতেয়াবাদ ফুটবল একাডেমি : মো. সেলিম চৌধুরী,রামপুরা ফুটবল একাডেমি : মো. ফরিদ,দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি : বাবুল হোসেন বাবলা।

 

সভায় আয়োজকরা জানান, আগামী ১০ সেপ্টেম্বরের ম্যাচে প্রতিটি ফুটবল একাডেমির,খেলোয়াড়দের মাঠে উপস্থিত থেকে চট্টগ্রাম জেলা দলকে উৎসাহ প্রদানের জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। চট্টগ্রাম জেলা দলের

 

খেলোয়াড়দের পাশে থেকে দর্শক ও সমর্থকদের উচ্ছ্বাসই হবে আসন্ন ম্যাচের প্রাণশক্তি। তারুণ্যের উৎসবকে স্বাগত জানাতে ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায় ম্যাচ শুরুর বাঁশির।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/