• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বড়াইগ্রামে “বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাব” এর আত্মপ্রকাশ।

Reporter Name / ৮৭ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

 

সুরুজ আলী, নাটোর প্রতিনিধি।

 

বস্তুনিষ্ঠ সংবাদই আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নাটোরের বড়াইগ্রামে আত্মপ্রকাশ করল, বড়াইগ্রাম উপজেলা মডেল প্রেসক্লাব। তরুণ সাংবাদিকদের উদ্যোগে গঠিত এ সংগঠন সাংবাদিকদের পেশাদারিত্ব, সমন্বয় ও তথ্য বিনিময়ে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

এ উপলক্ষে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক জাহিদ হাসান আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেছেন। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. এহসানুল হক মিলন, মো. হাবিবুর রহমান ও শওকত আলম। সদস্য সচিব হয়েছেন আলম আলী। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ফরহাদ হোসেন, রাব্বি হাসান, রাশিদুল ইসলাম শাওন, এম এ মোতালেব, শাহিন আলম ও আলমগীর হোসেন।

নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যমুনা টিভির সিনিয়র করেসপনডেন্ট নাজমুল হাসান শুভেচ্ছা জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনে তরুণ প্রজন্মের সাংবাদিকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন এই প্রেসক্লাব তাদের পেশাগত বিকাশের পাশাপাশি সাধারণ মানুষের আস্থা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এছাড়া নাটোর জেলা ও বড়াইগ্রাম উপজেলার সিনিয়র সাংবাদিকরাও নবগঠিত প্রেসক্লাবের প্রশংসা করে বলেন, সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রচারের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরাই হবে এ ক্লাবের মূল লক্ষ্য। তরুণদের এই উদ্যোগ সাংবাদিকতায় একটি ইতিবাচক ধারা সৃষ্টি করবে।

সুধীজনের মতে, নতুন এ প্রেসক্লাব স্থানীয় সংবাদ কাভারেজের মানোন্নয়ন ও সাংবাদিকদের পেশাগত অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে। কমিটির পূর্ণাঙ্গ তালিকা পরবর্তীতে প্রকাশ করা হবে।সুরুজ আলী,নাটোর প্রতিনিধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/