• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মনোহরগঞ্জে বিএনপির দুই নেতাকে কারণ দর্শানোর নোটিশ।

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

জামাল উদ্দিন স্বপন,

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি।

দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজের অভিযোগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দুইজন ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি।

 

জানা যায়, গত ১৭ আগস্ট উপজেলার মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএনপির সাবেক সংসদ সদস্য কর্নেল অব. এম আনোয়ারুল আজিমের কন্য সামিরা আজিম দোলার মৈশাতুয়া ইউনিয়নের বিভিন্নস্থানে পথ সভা চলাকালীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে ছাত্র ছাত্রীদের সাথে মতবিনিময় করেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ২০ আগস্ট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সারওয়ার জাহান ভূইয়া দোলন, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে বিএনপির নামে সভা সমাবেশ করায় দলের সুনাম ক্ষুন্নসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী হয়েছে। তাই জহিরুল ইসলাম এবং জাহাঙ্গীর আলমকে সাতদিনের মধ্যে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সারওয়ার জাহান ভূইয়া দোলন।

 

জানতে চাইলে মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন -আমরা সকলকে নিয়ে বিএনপি করতে চাই। তবে তা হতে হবে শৃঙ্খলার মধ্যে। আমরা উপজেলা বিএনপি অবগত নয়,তারা মৈশাতুয়া ইউনিয়নে এমন কর্মসূচি পালন করেছে। এতে আমাদের দলের বদনাম ও সুনাম নষ্ট হয়েছে।তিনি দলের শৃঙ্খলা মেনে সকল নেতাকর্মীদেরকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্যও অনুরোধ করেন।­


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/