ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খিতাবখাঁ জামে মসজিদের দক্ষিণ অংশ দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় ছিল। এ সড়ক দিয়েই আশপাশের অন্তত দুই থেকে তিনটি গ্রামের মানুষ প্রতিদিন চলাচল করে থাকেন। দীর্ঘদিনের ভোগান্তির কারণে এলাকাবাসী চরম দুর্দশার মধ্যে ছিলেন।
এ অবস্থায় স্থানীয় জনগণের সমস্যার কথা বিবেচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন শাখার উদ্যোগে
বৃহস্পতিবার ২১ আগস্ট থেকে জলাবদ্ধতা দূরীকরণ কাজ শুরু হয়েছে। এ কার্যক্রমের নেতৃত্ব দেন ইউনিয়ন জামায়াতের সম্মানিত আমির খলিলুর রহমান (রুকু)।
কাজ শুরুর সময় স্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সড়কের পানি নিষ্কাশন ও মাটি কাটার কাজ চলমান রয়েছে।
স্থানীয়রা জানান, বহু বছর ধরে এ রাস্তা দিয়ে চলাচলের সময় নানান দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে হাঁটুসমান পানিতে ডুবে যাওয়া সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে ছাত্র-ছাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অবশেষে জামায়াতের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনের কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির খলিলুর রহমান (রুকু) বলেন, এটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। জনগণের দুর্ভোগ কমাতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি। আল্লাহর রহমতে এ কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবেন।
https://slotbet.online/