• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বাংলা প্রেসক্লাব ভেনিসের আয়োজনে তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে প্রতিবাদ সভা।

Reporter Name / ৩৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক.

গাজীপুরের তুহিন হত্যা সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় সাংবাদিক হত্যা নির্যাতনের প্রতিবাদে গতকাল ১১আগষ্ট বুধবার রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্য়ালয়ে বাংলা প্রেসক্লাব ভেনিসের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সময় টিভির ইতালি প্রতিনিধি মাকসুদ রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন টিভি’র ভেনিস প্রতিনিধি নাজমুল হোসেন এর পরিচালনায়

উপস্থিত ছিলেন চ্যালেন এস এর ইতালি প্রতিনিধি মিনহাজ হোসেন,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সজীব আল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক তিসা সুলতানা,অর্থ সম্পাদক মুকলেছ সরকার,আইন ও দপ্তর সম্পাদক আবু নাঈম ভূইয়া,মহিলা সম্পাদক নারসিন আক্তার প্রমূখ।প্রতিবাদ সভায় বক্তব্যে বিভিন্ন সাংবাদিকরা বলেন,আজ বাংলাদেশে সাংবাদিকের কোন নিরাপত্তা নাই,সরকারের কাছে সাংবাদিক নিরাপত্তা সুরক্ষা আইন প্রণয়ের জোর দ্বারী জানান এবং গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে ফাঁসির দাবির জানান।বাংলা প্রেসক্লাব ভেনিসের সভাপতি মাকসুদ রহমান বলেন,বাংলাদেশের বিভিন্ন জেলায় যে ভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছে তা খুব উদ্বেগজনক ভাবে বেড়ে চলছে। আজ এভাবে সাংবাদিক হত্যা ও নির্যাতন চলতে থাকলে দেশ ও আন্তর্জাতিক ভাবে কোন খবর কেহ পাবে না কারণ সত্যি কথা তুলে ধরলে বা ইলেট্রোনিক মিডিয়া কর্মি ভিডিও চিত্র ধারণ করতে গেলে প্রান নাশের হুমকির আশংকা থাকে, তাহলে দেশের কোন তথ্য জনগন পাবে না।তিনি সরকারের প্রতি আহবান জানান,অতি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন সহ যে সকল সাংবাদিক হত্যা ও নির্যাতনের শিকার হয়েছে,সেই সকল আসামিদের দ্রুত বিচার ট্রাইবুনালে শাস্তির আওতায় আনতে হবে এবং যে সকল সাংবাদিকের মিথ্যা মামলা ও বন্দি হয়েছে তাদের আশু মুক্তি দাবি করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/