• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান: মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড।

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:

ঝালকাঠি শহরের থানা রোডের বাসিন্দা আজাদ হোসেন পান্না নামের এক ব্যবসায়ীর বহুতল ভবন “বিসমিল্লাহ হাউস” থেকে ইয়াবা, গাজা এবং বিদেশী মদসহ চার জনকে আটক করা হয়েছে।

 

রোববার দুপুর ২টার কিছু আগে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান চালিয়েছে। মাদকসহ যাদেরকে আটক করা হয়েছে তারা হলেন, ‘সদর উপজেলার কিস্তাকাঠি গ্রামের মৃত তৈয়ব আলী খানের ছেলে মো. হাকিম (৩২), একই গ্রামের মৃত আনসার আলী হাওলাদারের ছেলে মো. হুমায়ুন হাওলাদার (৪০), পৌর শহরের বাকলাই সড়ক এলাকার খালেক মোল্লার ছেলে মো. মনির হোসেন (৪৫) এবং দিয়াকুল গ্রামের মাসুম হাওলাদারের ছেলে মো. সাগর (৩২)।

 

ভবন মালিক আজাদ হোসেন পান্না বলেন, ‘আটককৃতদের মধ্য হুমায়ুন নামের ব্যাক্তি আমার ভবনের কেয়ারটেকার। বাকিরা তার বন্ধু। আমার ভবনে তারা মাদকের আড্ডা বসিয়েছে তা আমি জানতাম না।’

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঝালকাঠির উপ-পরিদর্শক মো. আকবর হোসেন সার্চ বিডি নিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা আজাদ হোসেন পান্নার ভবনের নিচ তলার একটি কক্ষে অভিযান চালাই। সেখান থেকে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়।’

 

আকবর হোসেন আরো বলেন, ‘অভিযান শেষে বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা প্রদান করেছেন।

 

ঝালকাঠি সসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বলেন, ‘আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জরিমানার টাকা তাৎক্ষণিক নগদ আদায় করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/