• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লি: এবং আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) এর বিরুদ্ধে ভেজাল -নিম্ন মানের ঔষধ উৎপাদন ও বাজারজাতের অভিযোগ।

Reporter Name / ৪২১ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

 

 

নিজস্ব প্রতিবেদক : গত বছরের ৫ আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের ফলে সাবেক আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের পর ছাত্র জনতার অন্তবর্তীনকালীন সরকার গঠন করা হয়। অন্তবর্তীনকালীন সরকার দেশের জনসাধারণ কে রক্ষা করতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা, সন্ত্রাসী ও চাঁদবাজ চক্রের বিরুদ্ধে পরিচালনা করছেন অপারেশন ডেভিল হান্ট। সরকারি অফিস আদালতে অনিয়ম ও দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন দুদকে ঢেলে সাজানো হয়েছে।

 

এছাড়াও অন্তবর্তীনকালীন সরকারের নির্দেশে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সারা দেশের জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষায় বিভিন্ন প্রকারের জনকল্যাণমুখী ব্যাবস্থা গ্রহণ করেছে।

 

অন্তবর্তীনকালীন সরকার কর্তৃক গৃহীত দেশের জনসাধারণের জনস্বাস্থ্য রক্ষার পদক্ষেপ কোন প্রকার কাজেই আসছে না শুধুমাত্র বিতর্কিত ঔষধ কোম্পানির মালিকপক্ষ কর্তৃক বিতর্কিত ঔষধ উৎপাদন ও বাজারজাত করার কারণে।

 

সম্প্রতি এমনই এক অভিযোগ উঠেছে আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লি: এবং আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) নামক প্রতিষ্ঠান এর মালিকের বিরুদ্ধে।

প্রাপ্ত অভিযোগ অনুযায়ী জানা গেছে, আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লি : এর উতপাদন লাইসেন্স নং-আয়ু-০৮৬, ঠিকানা ঢাকা বাংলাদেশ এবং আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) এর উতপাদন লাইসেন্স নং-২৯৮, ঠিকানা ঢাকা বাংলাদেশ। উক্ত ঔষধ কোম্পানির মালিকপক্ষ বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারী এবং বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারীর বাইরে গিয়ে তার নিজের ইচ্ছা মতো কালার ফ্লেভার ও কেমিক্যাল দিয়ে ঔষধ তৈরি করে ঔষধের নাম, লেবেল কার্টুন ছাপিয়ে ঔষধের গুনগত গুনগত মানের তোয়াক্কা না করে ই বাজারজাত করছেন ভেজাল ও নিম্নমানের ঔষধ। তার এই অবৈধ ও জনস্বাস্থ্য বিরোধী কর্মকান্ডে সহায়তা দিয়ে আসছে খোদ ঔষধ প্রশাসন অধিদপ্তরের নথি সংশ্লিষ্ট কর্মকর্তরা। এর মধ্যে একজন পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, ঔষধ তত্ত্বাবধায়ক এবং নথি সংশ্লিষ্ট উচ্চমান সহকারী। এছাড়াও জড়িত আছেন সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

 

আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লি : এবং আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) এর উৎপাদিত ভেজাল ও নিম্নমানের ঔষধের মধ্যে, আই,কে আয়ুর্বেদিক ঔষধালয় লি : এর উৎপাদিত কামিনী বিদ্রাবণ রস (হালওয়া), শুক্রসুধা (হালওয়া), বৃহতচন্দ্রদয় মকরধ্বজ ট্যাবলেট, আইকে আমলকি রসায়ন, আইকে দশমুলারিস্ট, আইকে রোজ ভিট ,সরবত তুলশী, আই,কে গোল্ড ট্যাবলেট এবং আই,কে অর্জুনারিস্ট সিরাপ।

 

আই,কে ল্যাবরেটরীজ (ইউনানি) এর উৎপাদিত ঔষধের মধ্যে আরক ডাইকোপ্লেক্স, (ফওলাদ সাইয়াল) আরক ডাইকোপ্লেক্স গোল্ড (ফওলাদ সাইয়াল) সিরাপ, নাইট্রিন (জিরিয়ানী), কার্ডিফেক্স সিরাপ, আই,কে ভিট সিরাপ, আই,কে জিনসিন (শরবত জিনসিন) এবং বাসক সিরাপ উল্লেখযোগ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/