• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠি জেলা স্কাউটের আয়োজনে জুলাই বিপ্লবের শহীদের স্মরণে প্রতিযোগিতা। 

Reporter Name / ২৯৩ Time View
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: বাংলাদেশ স্কাউট ঝালকাঠি জেলা শাখার আয়োজনে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে রচনা, চিত্রাংকন, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০ টায় ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয়ের হলরুমে ঝালকাঠি জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইউনিট লিডারবৃন্দের নেতৃত্বে কাব স্কাউটরা অংশ গ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা স্কাউট সম্পাদক মোসলেম আলী সিকদার, কোষাধ্যক্ষ একেএম মনজুরুল হক, সদর উপজেলার সম্পাদক মোঃ আকছেদ আলী, জেলা স্কাউট লিডার জোহর লাল বৈরাগী, জেলা কাব লিডার আঃ জব্বার মিয়া, উপজেলা সহ-সভাপতি শাহানা আক্তার, শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ইউনিট লিডার সোনালী দত্ত ও সুগন্ধা মুক্ত রোভার স্কাউটের আরএসএল উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু।

 

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধ শত শিক্ষার্থী জুলাই বিপ্লবের উপর রং তুলি দিয়ে ছবি এঁকে বিপ্লবের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে।

ঝালকাঠি জেলা স্কাউট কোষাধ্যক্ষ একেএম মনজুরুল হক বলেন, জুলাই বিপ্লবের স্প্রিট ধরে রাখার জন্য এধরনের আয়োজন করা হয়েছে। শিশু কিশোররা আগামী দিনের জাতির ভবিষ্যৎ। তারা যাতে জুলাই বিপ্লবের চেতনা লালন পালন করতে পারে এ বিষয়ে নতুন জেনারেশন ভালো কিছু শিক্ষা লাভ করতে পারে সেজন্য এ আয়োজন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/