• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠি জেলা কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

Reporter Name / ১০৯ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি,

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঝালকাঠি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফার উদ্যোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এতে অংশ গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, নলছিটির কৃষক দল নেতা আলহাজ্ব শামীম মল্লিক, মিন্টু, মো: হারুন, নুর হোসেন, হাবিবুর রহমান, সবুজ আকন, মো: রুবেল, আনোয়ার হোসেন, নয়ন মুন্সি প্রমুখ।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মাননীয় চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তিকারীরা ফ্যাসিবাদের দোসর। বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বাংলার মাটিতে ঠাই হবে না। তারা দিল্লি অথবা পিন্ডি গিয়ে ষড়যন্ত্র করতে পারেন। এদশের মাটিতে দুষ্কৃতিকারীদের স্থান হবে না।ঝালকাঠি জেলা কৃষক দল ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাল্লাহ।

চাষী নান্না খলিফার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদকাঠি চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি পুরাতন ষ্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/