• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠি-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য বিএনপি প্রার্থীদের দৌড়ঝাঁপ।

Reporter Name / ৩৬৬ Time View
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫

 

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি।

ঝালকাঠি-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে ৬জন সম্ভাব্য প্রার্থীদের মাঠে ময়দানে দৌড়ঝাঁপ দেখা যায়। এদের মধ্যে রয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি’র সভাপতিম বিএম কলেজ, বরিশাল মহানগর ও বরিশাল জেলা ছাত্রদলের সাবেক নেতা, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সদস্য জননেতা মো: হাবিবুর রহমান সেলিম রেজা, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামাল, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক গোলাম আযম সৈকত, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, জাতীয়তাবাদী তরুন দলের উপদেষ্টা মো: জাকারিয়া লিংকন, বিএনপি নেতা কর্নেল মোস্তাফিজ, জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান টকশো ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম ।

নির্বাচনকে সামনে রেখে সেলিম রেজার নেতৃত্বে ৫জন নেতা জোট বেঁধে জোরেসোরে মাঠে নেমেছেন। তারা হলেন সেলিম রেজা, গোলাম আযম সৈকত, জাকারিয়া লিংকন, রফিকুল ইসলাম রফিক ও কর্নেল মোস্তাফিজ। এরা ৫জন জোটবদ্ধ হয়ে রফিকুল ইসলাম জামালের বিপরীতে নির্বাচনী প্রচার প্রচারনা চালাচ্ছেন। ইদুল আযহা পরবর্তী ইদ পুনর্মিলনী, গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণে রাজাপুর ও কাঠালিয়ায় ব্যাপক কার্যক্রম চালিয়েছেন নিউইয়র্ক মহানগর দক্ষিন বিএনপি’র সভাপতিম মো: হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি রাজাপুরের নৈকাঠি নির্বাচনী কার্যালয়ে ইদ পুনর্মিলনী, দলীয় নেতাকর্মীদের নিয়ে মধ্যাহ্নভোজন ও মতবিনিয়সহ নানা কার্যক্রম পরিচালনা করেছেন। স্থানীয় নেতাদের মধ্যে ইদ শুভেচ্ছা ও পাঞ্জাবী বিতরণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রচার প্রচারনা ও ধানের শীষে ভোট দেয়ার জন্যে তার এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিচ্ছেন।

অপরদিকে রফিকুল ইসলাম জামাল এককভাবে দলীয় কার্যক্রমে অংশ করলেও এলাকায় তেমন কোন সাড়া পড়তে দেখা যায় নাই। তিনি ধীর গতিতে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এদিকে যুক্তরাজ্য প্রবাসী ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রাজাপুর-কাঠালিয়ায় ২০১৪ সালে নির্বাচনে অংশ গ্রহন করে পূর্ব পরিচিতি লাভ করেছেন। তিনি তার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনসহ নানা রকম সামাজিক কাজের মাধ্যমে জনগনের দৃষ্টি আকর্ষণ করার চেস্টা করছেন।

জোটবদ্ধ ৫ নেতার মধ্যে সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক গোরাম আযম সৈকত তার নির্বাচনী এলাকায় ব্যানার ফেস্টুন ও গণসংযোগ করে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন।

বিএনপি নেতা হাবিবুর রহমান সেলিম রেজা জানান, দল যাকে মনোনয়ন দিবেন আমরা সবাই মিলে তার নির্বাচন করবো। আমরা ধানের শীষের প্রার্থীর নির্বাচন করবো এবং তিনি জনগনকে ধানের শীষে বোট দেয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে শান্তি ও সমৃদ্ধি ঘটবে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের কারণে তার মায়ের মৃত্যুর জানাযা দাফনে অংশ গ্রহন করতে পারেন নাই্ প্রায় একযুগ নিজ বাড়িতে যেতে পারেন নাই। ওয়াশিংটন ডিসিতে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসুচী পালন করায় আওয়ামী সরকারের রোষানলে পড়েন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/