• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠির কীর্ত্তিপাশায় সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ।

Reporter Name / ২২১ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি।

ঝালকাঠির কীর্ত্তিপাশায় সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ১৫ জুন ২০২৫ তারিখ শংকর ধবল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বিবাদী করা হয় ঝালকাঠি সদর থানার উত্তর কীর্ত্তিপাশা গ্রামের মো: শাহিন বেপারী (২৮) সহ অজ্ঞাত ৭/৮ জনকে। অভিযোগে তিনি উল্লেখ করেন গত ১২ জুন সকাল ৮টায় বিদ্যালয় বন্ধ থাকায় বিবাদীরা বিদ্যালয়ের সরকারী গাছ গাছালি কাটতে শুরু করে এবং ৩টি রেন্ট্রি গাছ কাটিতে থাকে যাহার আনুমানিক মূল্য ১লাখ ৪৫ হাজার টাকা। দুপুর ১টার সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধা দিলে বিবাদীরা ভয়ভীতি ও হুমকি প্রদান করে চলে যায়। লোকজন বেশি পরিমানে জড়ো হলে বিবাদীরা চলে যায়।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান মুঠোফোনে সাংবাদিকদের জানান, “সরকারী স্কুলের গাছ কেটে নেয়ার ব্যাপারে প্রধান শিক্ষকের একখানা লিখিত অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তকারী কর্মকর্তা প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির প্রভাবশালী কয়েকজন শীর্ষ নেতার ছবি দিয়ে তাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ আনা হয়েছে।

বিবাদী মো: শাহিন ব্যাপারী মুঠোফোনে সাংবাদিকদের জানান, সরকারী স্কুলের গাছ কাটার জন্য আমাকে কয়েকজন বিএনপি নেতা প্রেরণ করেছেন। তাদের নাম জিজ্ঞেস করলে ১০ মিনিট পর জানানোর কথা বলে মোবাইল ফোন টি (০১৭৭৪০৭২৮৩৪) বন্ধ করে রাখেন।

এলাকাবাসী জানান, শাহিনকে জোর পূর্বক গাছ কাটাতে চাইলে শাহিন ব্যাপারী রাজি না হওয়ায় তাকে বেলায়েত সরদারে ছেলে সুজন সরদার ও পানজু ছেলে রেজাউল মারধর করা হয়। তিনি ভয়ভীতির মধ্যে জীবনযাপন করছেন। গাছ কাটার হুকুম দাতাদের নাম না বলার জন্য হুমকি ধমকি দিচ্ছে শাহিন ব্যাপারীকে।

প্রধান শিক্ষক শংকর হাওলাদার মুঠোফোনে জানান, “আমাদের স্কুলের গাছ কেটে নেয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে বিবাদীরা হুমকি ধমকি দিয়ে চলে যায়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/