• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ *হজ ক্যাম্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেবিচক চেয়ারম্যান* ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা

রাজাপুরের জমি দখল নিয়ে উত্তেজনা ও মানববন্ধন।

Reporter Name / ৩১২ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

 

 

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তর কাঠিপাড়া এলাকায় জমি দখল নিয়ে উত্তেজনা ও ঘন্টাব্যপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার উত্তর কাঠিপাড়া এলাকার বাসিন্দারা শান্তিপূর্ণ ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানবন্ধনে বক্তারা জায়গা দখল, ভূমিদস্যুতা, মাদকসেবন ও মাদককারবারির সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন, মাদ্রাসা শিক্ষক মাসুদুর রহমান, খায়রুল ইসলামই, আব্দুল হাই ও শিক্ষক আলতাফ প্রমুখ। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাফর আলী হাওলাদার, আজাদ হোসেন ও আনিস গং স্থানীয় বাসিন্দাদের জমি অবৈধভাবে দখল করছেন। যে জামিগুলো দখল করছে তার সর্বশেষ বিএস রেকর্ড আমাদের নামে এমনও রয়েছে হাইকোর্টের রায় আছে এবং বৈধ দালিলাদি আমাদের আছে তারপরও তারা জোর পূর্বক অবৈধ ভাবে জমি দখল করে ভোগ দখল করতেছে। আমরা এলাকাবসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি -আাকার্ষন করছি। মানববন্ধনকে ঘিরে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনা স্থল উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

 

অপরদিকে জাফর আহমেদ ও তার ছেলে আজাদ ও আনিচ জানান, আমরা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমাদের দলের একটি বহিষ্কৃত কিছু নেতা ব্যাপক টাকা পয়সা খেয়ে আমাদের জমি জবর দখল করাতে সন্ত্রাসী বাহিনী নিয়ে মানববন্ধনের নামে জমি দখলের চেষ্টা করছে এবং আমাদের বাড়িতেও হামলার চেষ্টা চালায়।

 

রাজাপুর থানার ওসি আব্দুল মালেক জানান, পুলিশ ঘটনা স্থল গিয়ে উভয় পক্ষর সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে এবং উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/