• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঝালকাঠিতে ইভটিজিং এর অভিযোগে গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক লাশা মিজান  একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন

শেরে-বাংলা পথকলি স্কুলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে গোস্ত বিতরণ

Reporter Name / ৩৪৬ Time View
Update : রবিবার, ৮ জুন, ২০২৫

স্টাফ রিপোর্টার : শেরে-বাংলা পথকলি স্কুলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে গোস্ত বিতরণ করা হয়েছে। আজ ৮ জুন রবিবার দুপুর ১২ টায় রাজধানীর হাজারীবাগ ঝাউচরস্থ শেরে-বাংলা পথকলি স্কুলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উক্ত গোস্ত বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান ও প্রবীণ সাংবাদিক মনজুর হোসেন ঈশা।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার যুগ্ম সম্পাদক খন্দকার আছিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও সমাজসেবিকা এস এম মম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- সাংবাদিক ও সংস্কৃতিক কর্মী, শেরেবাংলা পথকলি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আর কে রিপন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন – স্কুলের প্রধান শিক্ষিকা শান্তনা ইসলাম।

কোমলমতি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে উপস্থিত হয়ে তাদের নিজ নিজ হাতে গোস্ত ও পোলাউ এর চাল তুলে দিতে পেরে আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন অতিথিবৃন্দসহ উপস্থিত সবাই।

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ প্রদান এবং তাদের নিয়ে এই মহৎ আয়োজন করায় আর.কে রিপনকে ধন্যবাদ এবং তার প্রশংসা ও পাশে থেকে সহযোগিতা করার উৎসাহ প্রদান করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/