• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালে দুদকের অভিযান।

Reporter Name / ৩৩১ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

 

 

মো: রিয়াজ রহমান

শিবচর মাদারীপুর প্রতিনিধি –

 

নিম্নমানের সেবা, বন্ধ যন্ত্রপাতি ও আর্থিক অনিয়ম তদন্তে তৎপর দুদক

 

১ জুন (রবিবার) মাদারীপুরের ২৫০ শয্যার জেলা হাসপাতালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। সেবা কার্যক্রমে নানা অনিয়ম, চিকিৎসা সরঞ্জামের অকার্যকারিতা এবং আর্থিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে দুদক কর্মকর্তারা দেখতে পান, হাসপাতালের ১০ শয্যার আইসিইউ ইউনিট এখনো চালু হয়নি। পাশাপাশি, রোগীদের জন্য গুরুত্বপূর্ণ সিটিস্ক্যান মেশিনটিও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এতে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

 

এছাড়া, হাসপাতালে রোগীদের সরবরাহকৃত খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন দুদক কর্মকর্তারা। রোগীদের অভিযোগ অনুযায়ী, খাদ্যের মান খুবই নিম্নমানের এবং পুষ্টিগুণহীন।

 

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, হাসপাতালের সাবেক সহকারী হিসাবরক্ষক ভাউচার ছাড়াই প্রায় ২৬ লাখ টাকার বিল উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই আর্থিক অনিয়মের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

 

দুদক সূত্রে জানা গেছে, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/