• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
বাংলায় লোক সংস্কৃতি চর্চায় জহিরগীতি’র অবিচ্ছিন্ন অংশ বাউল ছালমা  পৌরসভার সাবেক কাউন্সিলর সিনার উদ্যোগে গণমাধ্যমকর্মীর সম্মানে ইফতার মাহফিল  কুয়াকাটা পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক ১ ঝালকাঠি বাকশিস (সেলিম ভূঁইয়া)’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মালদ্বীপে এসএসপি’র উদ্যোগে প্রবাসী সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ অভিযানে মাদকসহ আটক ৩ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভসেকের সফল অভিযান: সৌদি আরবগামী যাত্রীর লাগেজ থেকে ৪,৩৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি

ঝালকাঠিতে জমি জমার বিরোধের জেরে ঘর ভাঙচুর: আইনের আশ্রয় নিলেন নিঃস্ব নারী।

Reporter Name / ২৫২ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

 

ঝালকাঠি জেলা প্রতিনিধি :

ঝালকাঠি সদর উপজেলার ১ নং গাবা রামচন্দ্রপুর ইউনিয়নের রমজান কাঠি গ্রামে দীর্ঘদিন ধরে চলছে জমি নিয়ে উত্তপ্ত বিরোধ। জাকিয়া বেগম নামে এক নারী স্থানীয় ইউনুস হাওলাদার (৪০) নামের এক যুবকের সাথে জমি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। ইউনুস হাওলাদার দাবি করেন, জাকিয়া বেগমের বসতঘরটি তার দাগ নম্বর ১০৭৭-দাগ এর অন্তর্গত ২০.৫ শতাংশ জমির উপর অবৈধভাবে নির্মিত। অন্যদিকে, জাকিয়া বেগম দাবি করেন, তার দখলে থাকা জমিটি তারই বৈধ সম্পত্তি এবং ইউনুস হাওলাদার তার ২০ শতাংশ জমি দাবি করে বেআইনি চাপ তৈরি করছেন ।

জাকিয়া বেগমের ভাষ্য, ইউনুস হাওলাদার কোনো প্রমাণ না দিয়েই তার কাঠের ঘরটিকে ভাঙচুর করতে বহিরাগত লোক নিয়ে আসেন। এতে তার বসতভিটা ধ্বংস হয়ে যায়। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ উভয় পক্ষকে স্থানীয় নিষ্পত্তির জন্য নবগ্রাম পুলিশ ফাঁড়িতে ডেকে সালিশির প্রস্তাব দেয়। কিন্তু ইউনুস হাওলাদার ও তার সমর্থকরা কোনো সমাধানে আসতে অস্বীকৃতি জানান। বরং তারা গোপনে জমি বিক্রির চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে ।

জাকিয়া বেগম বলেন, “ইউনুস হাওলাদার যদি কোনো কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারেন যে জমিটি তার, আমি তা ফিরিয়ে দেব। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই তিনি আমার ঘর ভেঙে দিয়েছেন। এখন আমি নিঃস্ব, আইনই আমার শেষ ভরসা।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তির চেষ্টা চলছে ।

ঝালকাঠিতে সম্পত্তি নিয়ে বিরোধ নতুন নয়। সম্প্রতি রাজাপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীর আত্মহত্যা এবং সদরে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার ঘটনাও জমি বিরোধের সাথে জড়িত ।

জাকিয়া বেগমের মতো অসহায় মানুষের পক্ষে আইনি সহায়তা নিশ্চিত করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/