• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ঝালকাঠিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার।

Reporter Name / ২৩৭ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি।

ঝালকাঠিতে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কবিরাজ বাড়ি রোডস্থ কাজি নাসির উদ্দিনের পুত্র কাজি মেহেদি হাসান নকিব (২৯) বাদী হয়ে ১৭ মে দুপুরে ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেন, যার নং-১০। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ মে শুক্রবার রাত একটা-দেড়টার দিকে ঝালকাঠি রোনালস রোডস্থ কাজি কম্পিউটারের প্রোপ্রাইটর কাজি সোলায়মান সুমনের স্ত্রী কাজি সানজিদা আক্তার লিসা (৩৫), ৫১/৩ কামারপট্টি রোডস্থ ৩ তলা দালানের বসত ঘরের ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ঝালকাঠি সদর থানার পুলিশ। সানজিদা ও স্বামী কাজী সুমন ২ কন্যা সন্তানসহ ওই ফ্লাটে দীর্ঘদিন যাবত বসবাস করছিলেন। ঘটনার দিন রাতে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য ঝগড়াঝাটি হয়। স্বামী সুমন ২ বাচ্চা নিয়ে পাশের রুমে রাত ১১টার পর শুয়ে পড়েন। স্ত্রী সানজিদা স্বামীর সাথে অভিমান করে নিজের ব্যবহৃত ওড়না দিয়ে খাটের উপরে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

কাজি সানজিদা আক্তার লিসার ভাই মেহেদি হাসান নকিব বলেন, “আমার চাচাত ভাই কাজি সোলায়মান সুমনের সাথে সম্পর্ক করে বিগত ১০ বছর পূর্বে বিবাহ হয়। তাদের বিবাহের পর থেকে আমাদের পরিবারের সাথে তেমন সু-সম্পর্ক ছিল না।আমার বোন পরিবারে চার বছর ও ছয়মাস বয়সী ২জন মেয়ে সন্তান রয়েছে। আমার বোন তার স্বামী ও সন্তানসহ কামারপট্টি রোডে ভাড়া বাসায় থাকতো।১৬ মে রাতে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি।১৭ মে অনুমান একট-দেড়টার দিকে আমার বড় বোন নুসরাত জাহান দিনা ফোনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানায়। ৫৩/১ কামারপট্টি রোডস্থ জনৈক কবির মাস্টারের বাড়ির তয় তলায় রুমের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে মৃত্যুর খবর জানি।”

কাজি সোলায়মান সুমন বলেন, “আমার স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবত মনোমালিন্য চলছিল। সে আমাকে ডিভোর্স দেয়ার জন্য একবার কাজি অফিসেও গিয়েছিল। গত সপ্তাহে কুয়াকাটা পিকনিকে যাওয়াকে কেন্দ্র করে অভিমান করে দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছিল না। গতকাল রাতে রুমের স্ট্যান্ড ফ্যান পড়ে বাচ্চা ব্যাথা পেলে তা নিয়ে তার সাথে সামান্য কথা কাটাকাটি ও ঝগড়া হয়। সে মধ্যরাতে শোয়ার রুমের সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।”

ঝালকাঠি সদর থানার ওসি তদন্ত মো: মেহেদী হাসান জানান, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরবর্তী কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/