• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠির সাওরাকাঠি গার্লস স্কুলের এডহক কমিটির মনোনীত সভাপতি বাচ্চু ।

Reporter Name / ১৯১ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের সাওরাকাঠি গার্লস হাই স্কুলের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু। ২৮ এপ্রিল বরিশাল শিক্ষাবোর্ড কর্তৃক এক পত্রে এ আদেশ প্রদান করা হয়েছে। রিয়াজুল ইসলাম বাচ্চু জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি -বাকশিস (সেলিম ভূঁইয়া) ঝালকাঠি জেলা শাখার সদস্য সচিব, রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ ও জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত আছেন। তিনি জাতীয় ও স্থানীয় কয়েকটি দৈনিক পত্রিকায় প্রতিবেদক হিসাবে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। তিনি ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের সাওরাকাঠি গ্রামের মরহুম মোঃ সাইজ উদ্দিন সরদার ও হালিমা বেগমের কনিষ্ঠ পুত্র। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যের লন্ডন ও লিংকন সিটিতে পড়াশোনা ও বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। এছাড়াও তিনি রাষ্ট্রীয় স্বর্ণ পদকপ্রাপ্ত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন।

কমিটির অভিভাবক সদস্য হলেন মোঃ নজরুল ইসলাম মোল্লা, শিক্ষক প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান ও সদস্য সচিব বাবু গোপাল কৃষ্ণ।

 

রিয়াজুল ইসলাম বাচ্চু এ প্রতিবেদককে বলেন, “তিনি বাল্যকালে এই প্রতিষ্ঠানের সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তাই তিনি প্রতিষ্ঠানটির সর্বোচ্চ উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা চালাবেন। অবকাঠামোসহ শিক্ষার মান উন্নয়নের জন্য সচেষ্ট থাকবেন। তিনি আরো বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে প্রতিষ্ঠানটির কোন উন্নয়ন হয় নাই। অবকাঠামো খুবই নাজুক অবস্থায় আছে। “


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/