• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বেলাবোতে নোয়াকান্দি সমাজ কল‍্যাণ সংগঠনের উদ‍্যোগে সংবর্ধনা

Reporter Name / ৩০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

শাহিনুর আক্তার : নরসিংদীর বেলাবতে নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের উদোগে আলেম- হাফেজ ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার  নারায়নপুর ইউনিয়নের নোয়াকান্দি মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা প্রদান করা হয়।

এসময় সংগঠনের পক্ষ থেকে ২০ জন কোরআনে হাফেজ ও ১৫ জন আলেম এছাড়াও শিক্ষা খাতে বিশেষ অবদান রাখা ৬ জন গুণীজনকে সংবর্ধিত করা হয়েছে।

সম্পর্কিত ৬ জন গুণীজন হলেন- নোয়াকান্দি দারুল হুদা তালিমুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সভাপতি হযরত মাওলানা মো. বদরুল আলম, ভৈরবের আফতাবুল উলূম আলিম মাদরাসার আরবী বিভাগের প্রভাষক মাওলানা মো. রমিজ উদ্দিন, ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মাওলানা মো. জামাল উদ্দিন, নোয়াকান্দি নতুন বাজারের ব্যবসায়ী মাওলানা মো. কেফায়েত উল্লাহ, জঙ্গুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. আব্দুস সাত্তার ও মো. আমির আলী মোল্লা।

নোয়াকান্দি সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মো. শফিকুল ইসলাম সোহাগের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবিব বিপ্লব।

সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় সংবর্ধণায প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া আমানীয়া রহমতপুর কাঙ্গালিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি আনোয়ার হোসেন চিশতি।

এসময় ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া।

সংবর্ধনা অনুষ্ঠানে আসস’র নির্বাহী পরিচালক জামাল হোসেনের প্রধান পৃষ্ঠপোষকতায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনভিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুল হক, ব্যবসায়ী মো. শামিম আহেম্মদ সুজন।

নোয়াকান্দি সমাজ কল্যাণ সাংগঠনের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন ব্যবসায়ী জসিম মিয়া ও নোয়াকান্দির এলাকা সমাজ সেবক মো. আবুল কালাম।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/