• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঝালকাঠিতে ইভটিজিং এর অভিযোগে গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক লাশা মিজান  একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন

ইসলাম ধর্মকে অবমাননায় রাজবাড়ী আমলী আদালতে মামলা

Reporter Name / ১৭৪ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

 

নিজস্ব প্রতিনিধিঃ ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি, হিংসাত্মক, আগ্রাসী ও অবমাননাকর মন্তব্য লিখার অভিযোগে রাজবাড়ির আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ২৮ জন আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে গত ১৮ মার্চ।

আদালত সূত্রে জানা গেছে, এই মামলা দায়ের করেছেন অত্র এলাকার জাতীয়তাবাদী ও ইসলামপন্থী স্থানীয় রাজনীতির সাথে সংশ্লিষ্ট মোঃ ফজলুল হক, দৈনিক নবযুগ নামক একটি অনলাইন পত্রিকায় প্রকাশিত ধর্ম-অবমাননামূলক প্রতিবেদন “আওয়ামী দুঃশাসনের পরের অধ্যায় কী ইসলামী উগ্র মৌলবাদ?” শীর্ষক লেখা নিয়ে।

মামলার বাদী মোঃ ফজলুল হক অভিযোগ করেছেন যে, উক্ত অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রতিবেদনে অংশগ্রহণকারী ব্যক্তিরা ইসলাম ধর্মকে অপমানজনকভাবে উপস্থাপন করেছেন। এই মামলার আসামীরা হলেন সম্পাদিকা ইসরাত রশিদ, মহিউদ্দীন মিয়া, সাদিয়া আক্তার, মুনায়েম আহমেদ, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, মোহাম্মদ শামীম আল মামুন, আব্দুল কাইয়ুম, মোঃ জাকির হোসাইন, মোঃ সাব্বির হোসাইন, জান্নাতুন নায়েম জান্নাত, বোগদাদ পিয়ারী রুবি, মিজানুর রহমান, আব্দুল জলিল মাসুম, আবু বকর সিদ্দিক, মুহাম্মাদ জাকির হোসাইন, জুবায়ের আহমেদ, আল ইমরান আহমেদ, সাদিয়া শারমিন আয়েশা, শাহরিয়ার এমডি নাফিস খান, আফরোজা খানম চৌধুরী, এমডি মাজহারুল ইসলাম, এমডি মানওয়ার হুসাইন, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, এমডি মাসুম সাজ্জাদ, এমডি মিজানুর রাহমান, এমডি নূর আলম, ফাতেহা তাসবি, এবং এমডি রহমত আলী খন্দকার।

মামলার অভিযোগ পর্যালোচনা করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তামজিদ আহমেদ এই মামলাটি আমলে নেন। মামলাটির নম্বর সি.আর. – ৩০৪/২০২৫।

এদিকে, মামলার আদেশে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজবাড়ী থানার ওসি (ডিটেক্টিভ ব্র্যাঞ্চ)-কে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন। প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানী আগামী ২৫ জুন ২০২৫ অনুষ্ঠিত হবে। রাজবাড়ী থানার পুলিশ জানায়, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের অপরাধ কঠোর হাতে দমনের নির্দেশ রয়েছে এবং এসব অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো দৃঢ়প্রতিজ্ঞ।

মামলার দায়েরের পর আদালত প্রাঙ্গণে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাকর্মীদের মিছিল সহ স্লোগান দিতে দেখা যায়। মিছিল থেকে আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবী জানানো হয়।

দৈনিক নবযুগ পত্রিকার সাথে মামলাটির বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/