• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name / ২১০ Time View
Update : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫



ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে যৌথবাহিনীর অভিযানে গাঁজা ও ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রোববার ২৩ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ কুঁড়ারপাড় নামাপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে মোঃ আশরাফুল আলম (৩৫) ও একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ মাসুদ রানা (২৭)।
থানার পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দুজন নিজ বাড়িতে মাদক সেবন করতে ছিল। পরে মাদকসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে বিভিন্ন রঙের ১৫টি ইয়াবা, প্রায় ২ কেজি গাঁজাসহ মাদক সেবনের ফয়েল পেপার ও লাইটার পাওয়া যায়। পরে গ্রেফতারকৃত দুজনকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তসলিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার সকালে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/