• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে বাস চাপায় মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারি নিহত

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বাস চাপায় উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি ল্যাব সহকারি শুকদেব মন্ডল (২৫) নিহত হয়েছেন। সোমবার বিকাল তিন টার দিকে ঝালকাঠি- পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত শুকদেব মন্ডল ঝালকাঠি সদর উপজেলার দেউলকাঠি গ্রামের মৃত. দেবেন্দ্র মন্ডল এর ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, বিদ্যালয়ের কর্তব্য শেষ করে ঝালকাঠি শহর থেকে রাজাপুরের বাগড়ি এলাকায় একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রন খেতে যায়। খাওয়া শেষ করে অটোরিক্সা যোগে নিজ বাড়ি দেউলকাঠিতে ফিরছিলেন । হঠাৎ অটোরিক্সা থেকে ছিটকে পরলে একটি বিআরটিসি বাস চাপায় গুরুতর আহত হন শুকদেব। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত শুকদেব মন্ডলের নিকট আত্মীয় অমিত মন্ডল বলেন,‘ দুই বছর আগে বাবাকে হারায় শুকদেব, আগামীকাল তার বাবার মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে তার বাড়িতে চার শত লোকের খাবারের আয়োজন ছিল বাজারও করা হয়েছে কিন্তু বাস চাপায় শুকদেব এর মৃত্যুতে সব শেষ হয়ে গেল। ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘ অটোরিক্সা থেকে পরে বাস চাপায় শুকদের মন্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহ ঝালকাঠি সদর হাসপাতালে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/