• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে সুদেব হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ২২৩ Time View
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার রামপুর জোড়াপোল এলাকায় গত ৬ জানুয়ারি সুদেব হালদার (২৮) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার দিনই ঝালকাঠি সদর থানায় একটি হত্যা মামলা করেছে নিহত যুবকের বাবা সুব্রত হালদার।

ঘটনার তৃতীয় দিনেও হত্যায় জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ জানিয়েছেন নিহতের পরিবার, স্বজন এবং এলকাবাসী। স্থানীয় বাজার ব্যবসায়ীরা প্রতিবাদ করতে দোকান বন্ধ রেখে রাস্তায় নামে।

বৃহস্পতিবার সকাল ১০টায় সকল ব্যবসা প্রতিষ্ঠান ১ ঘন্টা বন্ধ করে নিহত সুদেব হালদারের বাউকাঠি বাজারস্থ মোবাইল ফোনের দোকানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাজার ব্যবসায়ী সমিতি ও স্থানীয়রা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী সরদার মো. শহিদুল্লাহ, বাউকাঠি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রুহুল আমিন ফকির, সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, ব্যবসায়ী রাহুল রাঢ়ী, রফিকুল ইসলাম, আলতাফ হোসেন মোল্লা, আলী হায়দার রাঢ়ী, মো. আবুবক্কর, সৈয়দ রুহুল আমিন, মো. বেল্লাল খান, মো. আনিস সিকদার এবং নিহতের সহোদর সাগর হালদার সুকেশ সহ অনেকে।

বক্তারা বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সুদেব হত্যায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় লাগাতার কর্মসুচী দেয়া হবে। বাউকাঠি বাজারে ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচীতে কয়েকশত ব্যবসায়ী ও নারী পুরুষ অংশ নেয়।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি দিবাগত রাত ১১টায় সুদেব হালদার দোকান বন্ধ করে বাড়ির ফেরার পথে দুর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/