• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

রামপালে আঃলীগ নেতা ভূমিদস্যু পার্থর বিরুদ্ধে নিরিহ ব্যাক্তির বিপুল পরিমান জমি দখলের অভিযোগ

Reporter Name / ২৬৫ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

সরদার মহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি বাগেরহাট : রামপালে এক কালের দাপুটে নেতা হুড়কা ইউনিয়ন আঃলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পার্থ প্রতীম বিশ্বাসের বিরুদ্ধে নিরিহ এক ব্যাক্তির বিপুল পরিমান জমি দখলের রাখার অভিযোগ পাওয়া গেছে। বিগত ১৩ বছর ধরে ক্রয়কৃত জমি দখল বুঝে নিতে পারছেন না নিরিহ মুরারী মোহন দেবনাথ। জমির দখল বুঝে নিতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ায় তিনি জমিতে যেতে পারছেন না বলে অভিযোগ পাওয়া গেছে।

বহুবার খুলনা সিটির সাবেক মেয়র আ. খালেক ও তার সহধর্মিণী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে বেড়িয়েছেন মুরারী। কোন প্রাতিকার না পেয়ে এক প্রকার জমির আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। ভূমিদস্যু পার্থ প্রতীম পলাতক সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারকে মা ডেকে সকল অনিয়াম কে নিয়ম বানিয়ে দাপটের সাথে চলতেন পার্থ বিশ্বাস। যে কারেনে তার বিরুদ্ধে কোথাও অভিযোগ দিলে কেউ কোন প্রাতিকার পায়নি। সরকার পরিবর্তনের পরে আশার আলো নিয়ে আবারো রামপাল থানা পুলিশের দ্বারস্থ হয়েছেন ভূক্তভোগী।

অভিযোগে জানা গেছে, উপজেলার হুড়কা ইউনিয়নের মৃত সুনীল বিশ্বাসের ছেলে সাবেক আঃলীগ নেতা পার্থ প্রতীম বিশ্বাস ক্ষমতার দাপট দেখিয়ে বহু মানুষের জমি দখল করে মাছ চাষ করে আসছিলেন। গত ১৩ বছর পূর্বে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শ্যামবাগাত গ্রামের মৃত নারায়ন দেবনাথের ছেলে মুরারী মোহন দেবনাথ ক্রয়সূত্রে ৮ একর জমি মালিক হন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেই গত ১৩ বছর পূর্বে মুরারী মোহনকে জমি থেকে উচ্ছেদ করেন। এমন কি জমিতে মাছ চাষ করে ভুক্তভোগী মুরারীর ৩০ লাখ টাকার ক্ষতি করেছেন। এমন কি জমিতে অবৈধ ড্রেজিং করে বিপুল পরিমান মাটি ও বালি উত্তোলন করে জমির শ্রেণি পরিবর্তন করেছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।

এসকল অভিযোগের বিষয়ে অভিযুক্ত পার্থ বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি জমি পাবেন, তবে অত জমি পাবেন না। অভিযোগের বিষয়টি তিনি আংশিক স্বীকার করলেও জমি বুঝে দিতে তালবাহানা করছেন।

এ ব্যাপারে রামপাল থানার অফিসার ইন-চার্জ মো. সেলিম রেজার দৃষ্টি আকর্শন করা হলে তিনি লিখিত অভিযোগের কপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন কারো কোন জমি কেউ দখল করলে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/