• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠি পোনাবালিয়ায় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুবিন’র প্রচারণায় সরব জনপদ বাঁশখালীর শীলকূপে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জুয়ার সাথে জড়িত ১৩ জন আটক চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর লিফটের গর্তে মিলল যুবকের মরদেহ চট্টগ্রামে কাভার্ড ভ্যানে বিশেষ চেম্বারে মিলল ২৩ হাজার ইয়াবা, চালক আটক জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার না করলে সংসদে ও রাজপথে আন্দোলন করা হবে : মিয়া গোলাম পারওয়ার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদক জব্দ শনিবার ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার দেশের সব খোলা থাকবে রামিসা ধর্ষণ-হত্যা: আসামি সোহেলের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা আইনজীবীদের মোহনগঞ্জ বড় জামে মসজিদে মুসল্লিদের সাথে পুলিশের বিশেষ মতবিনিময়: অপরাধমুক্ত সমাজ গড়ার আহ্বান

শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

Reporter Name / ৩৩১ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

ডেস্ক রিপোর্ট : ২০২১ সালে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনে শহীদ, আহত ও নিপীড়িতদের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ জমা দিয়েছেন।

আজ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে এসে গণমাধ্যমকে তিনি জানান, “২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকায় আসলে বাংলাদেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ভারতের আগ্রাসন বিরোধী যে আন্দোলন অনুষ্ঠিত হয় সে আন্দোলনে তৎকালীন সরকারের নির্দেশে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে আহত, শহীদ ও নিপীড়িতদের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন এমপি ওবায়দুল মুক্তাদির সহ ১৬ জনের নামে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ দায়ের করেছি। “

তিনি বলেন, “চট্টগ্রামের হাটহাজারী ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় আন্দোলনে অংশ নেয়া নিরস্ত্র মানুষদের গুলি করে হত্যা করা হয়। সরকারের হিসাবেই সেদিন ১৭ জন শহীদ হয়েছিলেন। আন্দোলনে অংশগ্রহণকারী মানুষদেরকে পরবর্তীতে ন্যায়বিচার ও চিকিৎসা প্রাপ্তি থেকে বঞ্চিত করার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নেয় তৎকালীন সরকার।”

আখতার হোসেন বলেন, “প্রায় সাত হাজার মানুষকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়ায় ৫৪টির মত মামলা করা হয় এবং এর দ্বারা সরকার সকলকে সম্মিলিত উপায়ে শাস্তির ব্যবস্থা করে। তার এসকল মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জানাতেই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছি।”

আন্দোলনে শহীদ আসাদুল্লাহ রাতিন (১৭) এর বাবা শফিকুল ইসলাম মুফতি এ অভিযোগটি দায়ের করেন ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরবর্তীতে জুলাই-আগস্টে গড়ে ওঠা ছাত্র-জনতার আন্দোলন নির্মূলে আওয়ামী লীগ সরকার, দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে।

জাজ্জ্বল্যমান এ অপরাধের বিচার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/