• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত ​ ​চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ​ ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ ঝালকাঠিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ঝালকাঠিতে ইভটিজিং এর অভিযোগে গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক লাশা মিজান  একুশে টেলিভিশনের ২৭ বছরে পদার্পণ উপলক্ষে ঝালকাঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ ঝালকাঠি দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে নববর্ষের রেলী কিংবদন্তি গায়িকা আশা ভোসলে মারা গেছেন

নড়াইলে বলাৎকারের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের নামে মামলা : বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name / ২৬০ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নে ৯ম শ্রেণির ছাত্রকে মাহফিল থেকে ডেকে নিয়ে বলাৎকারের ঘঠনার সংবাদ প্রকাশ করায়, সাংবাদিক মিনারুজ্জামান মিরনের নামে,দোকানঘরে হামলা, মারপিট, মালামাল চুরি, চাঁদাবাজি, ছিনতাইয়ের মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

মিনারুজ্জামান মিরন দৈনিক লিখনি সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ত্রাণ ও পুণর্বাসন সম্পাদক।

গত ১ জানুয়ারি নড়াইল সদর থানার এ মামলা করেন হাবিবুরের স্ত্রী মিমি খানম । মামলার এজহারে উল্লেখ করেন,২২ শে ডিসেম্বর মিরন বেআইনি জোটবদ্ধ হয়ে বিছালী ইউনিয়নের বর্নী মোড়ে ইকলাজের ঔষধের ঘরে প্রবেশ করে তাদের মারপিট, নগত টাকা ও মালামাল চুরি, ছিনতাই ও নগত অর্থ চাঁদা দাবি করেন।

ওই ঘটনার অভিযোগ এনে হাবিবুরের স্ত্রী বাদি হয়ে ১ জানুয়ারি এ মামলা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বলাৎকারের ঘটনায় নড়াইল সদর থানায় হাবিবুর সহ কয়েকজনের নামে মামলা হয়। ওই মামলা থেকে নিজেদের বাঁচাতে বাদী ও তার পরিবারের স্বজনদের নামে অহেতুক এ চাঁদাবাজি মামলা করা হয়েছে। এটা একটা কাউন্টার মামলা। কাউন্টার মামলা দিয়ে ভয় দেখিয়ে বাদিকে বলাৎকারের মামলা তুলে আানার একটা হীন প্রচেষ্টা মাত্র। যদি বাস্তবে ইকলাজের ঘরে হামলা হত তাহলে ২২ ডিসেম্বরের ঘঠনায় ১ জানুয়ারি মামলা হত না। যার বিয়ে তার খোঁজ নাই পাড়া- পরশির ঘুম নাই। দোকান মালিক কোন মামলা করেনি।
উল্টো হাবিবুরের স্ত্রী মিমি খানম মামলার বাদি। এহেন হয়রানি মূলোক মামলার কারনে দেশের বিচার বিভাগ আজ প্রশ্নের সম্মুখীন হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলাৎকারের ঘঠনার সুষ্ঠু বিচার দাবি সহ মিথ্যা বানোয়াট হয়রানি মূলোক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

উক্ত মিথ্যা ও সাজানো মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, মহাসচিব মো: ছগীর আহমেদ সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃ্ন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/