• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড সনদ পেলেন বেলাবো প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন নীলু

Reporter Name / ২৯২ Time View
Update : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার :সাংবাদিকতায় বিশেষ অবদান ও দক্ষ সংগঠক হিসেবে গৌরবময় ভূমিকার স্বীকৃতি স্বরুপ নরসিংদী বেলাবরের কৃতি সন্তান দৈনিক অর্থদৃষ্টি পত্রিকার স্টাফ রিপোর্টার, আমার দেশ পত্রিকার বেলাবো প্রতিনিধি ও বেলাব প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নীলুকে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪ সনদ প্রদান করা হয়।

সার্ক কালচারাল কাউন্সিলের আয়োজনে ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে গুনিজনদের উপস্থিতিতে সনদ বিতরণ করা হয়। অ্যাওয়ার্ড ও সনদ প্রদানের আগে শতাব্দীর শ্রেষ্ঠ মহিয়শী নারী মাদার তেরেসার কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সাবেক ডিন প্রফেশর ড. এম এ সাত্তারের সভাপতিত্বে সাংবাদিক মন্জুর হোসেন ঈশার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,সার্ক কালচারালের সাধারণ সম্পাদক মো: আর কে রিপন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ধর্ম ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সাবেক মন্ত্রী এম নাজিম উদ্দীন আল আজাদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন প্রমূখ।

বিশেষ কারনে মোশারফ হোসেন নীলু সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের হাত থেকে ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে এ সনদ গ্রহন করেন।

তিনি ২০২৩ সালে ভারতের উত্তর প্রদেশে ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরের একটি ফাইভ স্টার হোটেলে আয়োজিত আন্তর্জাতিক হলরুমে ইন্দো বাংলা নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনকেলেভ (সার্ক জার্নালিষ্ট ফোরাম) অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্মাননা ২০২৩ লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/