• বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বর্জ্য অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার ইউনিয়নেই চিকিৎসা পৌঁছাবে, হাসপাতালে চাপ কমানোর পরিকল্পনা সরকারের –ড. জিয়া হায়দার রাজাপুরে জুলাই যোদ্ধার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন দুস্থ মানুষের পাশে ঢাকাস্থ নথুল্লাবাদ ইউনিয়ন কল্যাণ সমিতি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন: শিক্ষকদের জীবনমান উন্নয়নই কি মূল চাবিকাঠি: রেজাউল করিম ঝালকাঠিতে পরিবেশ রক্ষায় বিষেশ নাগরিক সভা নবগ্রামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক খলিলের আয়োজনে ইফতার মাহফিল  নববধূকে নিয়ে আকাশপথে গ্রামে আগমন, নজর কাড়লেন সুমন দেশবাসীকে বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের শুভেচ্ছা ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বাগেরহাটে বিএমএসএস এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক শিমুলকে হত্যার হুমকি : নিন্দা ও প্রতিবাদ

Reporter Name / ২৭১ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার : বাগেরহাটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বিএমএসএস -এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক শিমুলকে হত্যার হুমকির ঘটনায় সারাদেশে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। জাতীয় দৈনিক সংবাদ সারাবেলা ও কেটিভি টুয়েন্টিফোর এর বাগেরহাট জেলা প্রতিনিধি বিএমএসএস এর ভাইস চেয়ারম্যান সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে এক ঘন্টার মধ্যে হত্যার হুমকির অভিযোগ উঠেছে কেন্দ্রীয় ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রেমি ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানান ভুক্তভোগী সাংবাদিক কামরুজ্জামান শিমুল।

সাংবাদিক কামরুজ্জামান শিমুল জানান, রবিবার বেলা ০৩:১০ মিনিটে আমার ব্যবহৃত ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এক ঘন্টার মধ্যে হত্যা করা করা হবে বলে হুমকি দেয়।

তিনি আরও বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রীর হুমকিতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমার পত্রিকা অফিস ও সাংবাদিক বন্ধুদেরকে জানিয়েছি। থানায় অভিযোগের প্রস্তুতি গ্রহণ করেছি।

সাংবাদিক কামরুজ্জামান শিমুল তার ব্যবহৃত ফেসবুক আইডিতে (শিমুল বাগেরহাট) তাৎক্ষণিক একটি পোস্ট করেন। যেটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পোস্টে তিনি লিখেছেন “ছাত্রদলের এই নেত্রী এক ঘণ্টার মধ্যে আমাকে হত্যা করবে বলে হুমকি দিয়েছে। ঘোষণা দিয়ে মানুষ হত্যা দেশটার হয়েছে কি?”

সাংবাদিক শিমুলের ঐ পোস্টের পর ফেসবুকে স্থানীয় সাংবাদিক ও সুধী মহলকে নিন্দা ও প্রতিবাদের ঝড় তুলতে দেখা যায়।

সাংবাদিকরা এবিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত ছাত্রদল নেত্রী “রেমি ইসলাম” এর ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান মুঠোফোনে সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদিক কামরুজ্জামান শিমুলের সাথে আমার কথা হয়েছে। তখনই আমি তাকে সাধারণ ডায়েরি করার কথা বলি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উক্ত হুমকির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটি সহ সকল জেলা-উপজেলা কমিটির নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/