• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত চিকিৎস্যাকেন্দ্রীক থেকে প্রতিরোধ কেন্দ্রীক স্বাস্থ্য ব্যবস্থা হবে….ডা: জিয়াউদ্দিন হায়দার  চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা বাড়ল ভোজ্যতেলের দাম দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী  বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠির রাজাপুরে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

হাকিমের সেঞ্চুরিতে জয় দিয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Reporter Name / ৪৭৩ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : অধিনায়ক আজিজুল হাকিমের সেঞ্চুরিতে জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ।
আজ টুর্নামেন্টের প্রথম ও ‘বি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৫ রানে হারিয়েছে আফগানিস্তানকে। তিন নম্বরে ব্যাট হাতে নেমে ১০৩ রান করেন হাকিম।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারে উইকেট হারালেও, দ্বিতীয় উইকেট জুটিতে ১৪২ রান যোগ করেন ওপেনার কালাম সিদ্দিকি ও হাকিম।

৫টি চার ও ১টি ছক্কায় ১১০ বলে ৬৬ রান করে বিদায় নেন কালাম। তার বিদায়ের পর মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়।

তবে এক প্রান্ত আগলে ৪৭তম ওভারে সেঞ্চুরি পূর্ন করে আউট হন তিনি। ৮টি চার ও ৪টি ছক্কায় ১৩৩ বলে গড়া হাকিমের ১০৩ রানের সুবাদে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি আফগানিস্তানের ব্যাটাররা। ৪৭ দশমিক ৫ ওভারে ১৮৩ রানে অলআউট হয় তারা।

আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ফয়সাল খান আহমাদজাই। বোলিংয়ে বাংলাদেশের আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন ৩টি করে উইকেট নেন।

আগামী পহেলা ডিসেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/