• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চৌদ্দগ্রামে আলোচনা সভা বাড়ল ভোজ্যতেলের দাম দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী  বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে বিগত সরকার: অর্থমন্ত্রী সরকার কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝালকাঠির রাজাপুরে অপরিকল্পিত খাল খননে সড়কে ধস চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত ঝালকাঠিতে মালবাহী অবৈধ ট্রলির দৌরাত্ম্য দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে সরকারি খরচে ন্যায়বিচারের দুয়ার খুলছে: ঝালকাঠিতে আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ​

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

Reporter Name / ৪৪৩ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৪ জন। মৃতদের সবাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ৯১, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন রয়েছে। এছাড়া বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত এক দিনে সারা দেশে ৫৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৭ হাজার ২৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯০ হাজার ৭৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৮৫ জনের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/