• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে বেগম হালিমা সাইজ উদ্দিন ফাউন্ডেশন ও পাঠাগারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  ‍চাঁপাইনবাবগঞ্জে আইডিয়াল ক্রিকেট গার্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ পাসপোর্ট অফিসে ঘুষ-দুর্নীতি ও হয়রানি বন্ধের নির্দেশ—-এমপি নূরুল ইসলাম বুলবুল  চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা বন্ধের দাবিতে বারোঘরিয়া গ্রামবাসীর মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জনসাধারণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ আসাদিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশবাংলা ফাউন্ডেশনের উদ্যোগে পরিবার পরিকল্পনা বিষয়ক মাসিক সভা  ঝালকাঠির পূর্ব চাঁদকাঠিতে কেবি ট্রেডার্সের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  রাজাপুরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ, আহত ২ বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

আয়ারল্যান্ডের নির্বাচনে ভোট গণনা শুরু

Reporter Name / ৩৫৬ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

আতর্জাতিক ডেস্ক : আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচনে ভোট গণনা শনিবার শুরু হয়েছে এবং একটি বুথ ফেরত জরিপে তিনটি প্রধান দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দেয়। ডাবলিন থেকে এএফপি এখবর জানায়।

শুক্রবার দিনের শেষে ভোট গ্রহন সমাপ্ত হওয়ার পর, একটি বুথ ফেরত জরিপ ইঙ্গিত দিয়েছে যে আইরিশপন্থী ঐক্য পার্টি সিন ফেইন ২১.১ শতাংশ ভোট নিয়ে এগিয়ে রয়েছে। কিন্তু ২১.০ শতাংশের উপর ভোট নিয়ে তাদের ঘাড়ে উপর নিঃশ্বাস ফেলছে মধ্য-ডানপন্থী দল ফাইন গেইল। যার নেতা বিদায়ী প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস।

বিদায়ী জোটে ফাইন গেইলের মধ্য-ডান অংশীদার-উপ-প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের নেতৃত্বাধীন দল ফিয়ানা ফেইল- ১৯.৫ শতাংশ ভোট নিয়ে কিছুটা পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

দিনভর প্রত্যাশিত আংশিক ফলাফল সহ শনিবার ০৯০০ জিএমটিতে এ গণনা শুরু হয়।

চূড়ান্ত ফলাফলের জন্য হয়তো আরো কয়েকদিন অপেক্ষা করা লাগতে পারে। ইইউ সদস্য দেশ আয়ারল্যান্ডের সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু রয়েছে এবং প্রার্থীদের মধ্যে চূড়ান্ত বিতরণে আগে দেশটিতে একাধিক রাউন্ড ভোট গণনার করা হয়।

গত সংসদীয় মেয়াদে, প্রধানমন্ত্রীত্ব ফিয়ানা ফেইল এবং ফাইন গেইল নেতাদের মধ্যে আবর্তিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/