• রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত: আহত এক সেচ সংকট নিরসনে তৎপর এমপি বুলবুল পাউবো কর্মকর্তাদের নিয়ে সরজমিন পরিদর্শন ও তদারকি নির্দেশ রাঙামাটিতে অবসরপ্রাপ্তদের ঈদ পুনর্মিলনীতে স্মৃতিচারণ ও মিলনমেলা ঝালকাঠিতে বেড়াতে আসলেন বাকশিস সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি  টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক বাগেরহাটে ভুয়া বিল-ভাউচারে সরকারি টাকা উত্তোলন, কর্মকর্তা বললেন সমন্বয় করা হয়   ঝালকাঠির সাওরাকাঠি বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ঝালকাঠির শশ্মানঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের জামায়াতের আর্থিক সহায়তা হাম মোকাবিলায় সরকার প্রস্তুত; আতঙ্ক নয় সচেতনতার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

২৪২ রানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

Reporter Name / ৩৭৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন শেষে ৭ উইকেট হাতে নিয়ে ২৪২ রানে এগিয়ে রয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটে ৪৫০ রানের জবাবে ৯ উইকেটে ২৬৯ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে সফরকারী বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৮১ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। সেই লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৬১ রান তুলে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গিয়েছে ক্যারিবীয়রা।

এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান করেছিলো বাংলাদেশ। আজ চতুর্থ দিন আর ব্যাটিংয়ে না নেমে ইনিংস ঘোষণা করে টাইগাররা।

বাংলাদেশের পক্ষে জাকের আলি ৫৩ ও মোমিনুল হক ৫০ রান করেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের আলজারি ৩টি, সিলেস ও জান্টিন গ্রেভস ২টি করে উইকেট নেন।
প্রথম ইনিংস থেকে পাওয়া ১৮১ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ২৫ রানের সূচনা করে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম ওভারে মিখাইল লুইসকে ৮ রানে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন পেসার তাসকিন আহমেদ।

১১তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে দ্বিতীয় আঘাত হানেন তাসকিন। কেসি কার্টিতে ৩ রানে থামিয়ে দেন তিনি।

তাসকিনের সাথে উইকেট শিকারে মাতেন আরেক পেসার শরিফুল ইসলাম। ১২তম ওভারে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে ২৩ রানে সাজঘরে ফেরত পাঠান শরিফুল।

৩৯ রানে ৩ উইকেট পতনের পর জুটি বেঁধে দিনের প্রথম সেশন শেষ করেন কাভেম হজ ও আলিক আথানাজে। হজ ১০ ও আথানাজে ১৬ রানে অপরাজিত আছেন।
তাসকিন ২টি ও শরিফুল ১টি উইকেট নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/